জীবনযাপন

অত্যাধিক চুল পড়ছে? আপনি ভিটামিনের অভাবে ভুগছেন না তো?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : শরীরের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টিকর উপাদানের মধ্যে ভিটামিন অন্যতম। ভিটামিনের অভাব দেখা দিলে বিভিন্ন শারীরিক সমস্যা হয়ে থাকে। ভিটামিনের অভাব পূরণ করতে অনেকে ভিটামিন ট্যাবলেট গ্রহণ করে থাকে। তবে শুধু ট্যাবলেট খেলেই হবে না। ভিটামিনের অভাব পূরণ করতে প্রয়োজন পর্যাপ্ত ভিটামিন জাতীয় খাবার। ভিটামিনের ঘাটতি হলে তা অনেকেই বুঝতে পারে না। ভিটামিনের অভাব হলে তার কিছু লক্ষণ আমাদের শরীরে ফুটে ওঠে যা সাধারণত বেশিরভাগ সময় আমরা অবহেলা করি। এবং এই অবহেলা আমাদের শরীরে আরও ক্ষতির সম্ভাবনা ডেকে আনে। জানেন কি সেই লক্ষণ গুলি কি কি চলুন? জেনে নেওয়া যাক-

প্রথমতঃ ঠোঁটফাঁটা খুব সাধারণ সমস্যা মনে হলেও আসলে এই সমস্যাটি হয় ভিটামিনের অভাবে। ভিটামিন বি, জিঙ্ক ও আয়রনের অভাবে এই সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে ভিটামিন জাতীয় খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা একান্ত জরুরী।

দ্বিতীয়তঃ ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের অভাবে শরীরের বিভিন্ন পেশিতে অনেক সময় টান পড়ে এবং এর থেকে শুরু হয় অস্বস্তিকর যন্ত্রনা। এর প্রতিকার স্বরূপ ভিটামিন, আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন কলা, দুধ, আপেল ইত্যাদি খাওয়া প্রয়োজন।

তৃতীয়তঃ পর্যাপ্ত ভিটামিনের অভাবে চুল পড়ার সমস্যা হয়ে থাকে। সাধারনত ভিটামিন কে’, ই’, ডি’, এবং ভিটামিন বি৭’ এর অভাবে এই সমস্যা হয়। এমনকি জিংকের অভাবে চুল পড়ার সমস্যা হতে পারে। তাই পুষ্টিবিদরা প্রতিদিনের ডায়েটে কলা, মাশরুম, বাদাম ইত্যাদি রাখার পরামর্শ দিয়েছেন।

চতুর্থতঃ ভিটামিনের অভাবে শরীরে ব্রণ বা র‍্যাশ হয়ে থাকে। সারা শরীরে লাল অ্যালার্জির মত দেখা যায়। সাধারণত ভিটামিন ডি’ ও ভিটামিন এ’ এর অভাবে এটি হয়ে থাকে। এই ধরনের সমস্যা চোখে পড়লে বুঝতে হবে যে শরীরে ভিটামিনের অভাব হয়েছে।

ভিটামিনের অভাব থেকে রোগের সূচনা ঘটে। তাই ভিটামিনের অভাব কখনোই অবহেলা করা উচিত নয়। এই সমস্যা গুলোর মধ্যে কোন একটি দেখা দিলেই সাথে সাথে সমস্যা সমাধানের চেষ্টা করাই শ্রেয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026