দেশের এই শীর্ষ ব্যাঙ্কগুলি দিচ্ছে সস্তায় Home Loan, সুদের হার দেখে নিন

ভারতের প্রতিটি মানুষের স্বপ্ন থাকে নিজের বাড়ি তৈরি করা । সেই কারণেই এখনকার দিনে ভারতে হোম লোন অত্যন্ত জনপ্রিয় একটি লোন হয়ে উঠেছে। বাড়ি কেনা অনেকের কাছেই জীবনের সবথেকে বড় স্বপ্নের থেকে কম কিছু নয়। এই কারণেই আজকালকার দিনে মুদ্রাস্ফীতির যুগে বাড়ি কেনার জন্য বিশাল তহবিল সংগ্রহ করতে হয়। তবে এই ধরনের তহবিল কিন্তু সহজ কোনো কাজ নয়। এর জন্য আপনি কো-ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে একটি হোম লোন পেতে পারেন যা, আপনার বাড়ি কেনাকে আরো সহজ করে তুলবে। আপনিও যদি হোম লোনের মাধ্যমে একটা বাড়ির মালিক হতে চান, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু এমন ব্যাংক আছে যারা খুব কম সুদের হারে সস্তায় আপনাকে হোম লোন দিতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি হোম লোনের জন্য কোন ব্যাংকে আবেদন করবেন।

এইসব ব্যাংক থেকে পাবেন সাশ্রয়ী গৃহঋণ

১. ব্যাঙ্ক অফ বরোদা এই মুহূর্তে সর্বনিম্ন সুদের হারে হোম লোন অফার করে। ৩০ লক্ষ টাকা পর্যন্ত ৮.৪০ শতাংশ থেকে ১০.৬৫ শতাংশ সুদের হারে সুদ দিয়ে থাকে ব্যাঙ্ক অফ বরোদা। অন্যদিকে ৩০ লক্ষ টাকার উপরে সুদের হার ১০.৬৫ শতাংশ পর্যন্ত। ৭৫ লক্ষ টাকার উপরে সুদের হার ৮.৪০ শতাংশ থেকে ১০.৯০ শতাংশের মধ্যে।

২. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের ৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ ৮.৪৫% ১০.২৫% সুদের হারে অফার করে। ৩০ লক্ষ টাকার উপরে গৃহঋণের ক্ষেত্রে সুদের হার ৮.৪০% থেকে ১০.১৫%। ৭৫ লক্ষ টাকার উপরে ৮.৪০% থেকে ১০.১৫% পর্যন্ত সুদের হারে ঋণ দিচ্ছে৷

৩. দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে সুদের হার রেখেছে ৮.৪০ শতাংশ থেকে ১০.১৫ শতাংশ। ৩০ লক্ষ টাকার উপরে সুদের হার রাখা হয়েছে ৮.৪০ শতাংশ থেকে ১০.০৫ শতাংশ।

৪. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩০ লক্ষ টাকার পর্যন্ত মূল্যে গৃহঋণ দিচ্ছে ৮.৩৫ শতাংশ থেকে ১০.৭৫ শতাংশ সুদে। ৩০ লক্ষ টাকার উপরে সুদের হার রাখা হয়েছে ৮.৩৫ শতাংশ থেকে ১০.৯০ শতাংশ পর্যন্ত।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026