ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট এই পাঁচটি গাড়ি, দারুন পারফরমেন্সের সাথে পাওয়া যায় দারুন মাইলেজ

ভারতে যখন কেউ কোন একটি নতুন গাড়ি কিনতে চায় তখন সবার আগে নজর দেওয়া হয় গাড়ির পারফরম্যান্স, চেহারা এবং তার মাইলেজ এর উপর। এই মুহূর্তে ভারতে এমন বেশ কিছু গাড়ি রয়েছে যারা শুধুমাত্র পারফরম্যান্স এবং লুকের দিক থেকে নয়, ভালো মাইলেজের জন্যও অত্যন্ত পরিচিত। Maruti suzuki থেকে শুরু করে টাটা এবং Hyundai এর মত ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি শুধুমাত্র পারফরম্যান্সের ক্ষেত্রে নয়, মাইলেজের দিক থেকেও একেবারে এক নম্বর। এই খবরে আমরা আপনাকে দেশের সবথেকে শ্রেষ্ঠ মাইলেজের পাঁচটি গাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি।

মারুতি সুজুকি সেলেরিও

মাইলেজের দিক থেকে এই তালিকার সবথেকে উপরে রয়েছে মারুতি সুজুকি কোম্পানির সেলেরিও গাড়িটি। এটি হলো একটি অত্যন্ত ছোট হ্যাচব্যাক গাড়ি এবং এই গাড়িতে DuaJet K10, ৩ সিলিন্ডার ১.০ লিটার পেট্রোল ও সিএনজি ইঞ্জিন রয়েছে। এই গাড়িটি ৫৬ বিএইচপি পাওয়ার এবং ৮২ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। এই গাড়ি যদি আপনি পেট্রোলে চালান তাহলে ২৬.৬৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। অন্যদিকে যদি সিএনজিতে চালানো হয় তাহলে ৩৫.৬০ কিলোমিটার মাইলেজ দিতে পারে প্রতি কিলোগ্রামে। এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র ৬.৬৮ লক্ষ টাকা থেকে।

মারুতি সুজুকি ওয়াগন আর

Maruti suzuki ব্র্যান্ডের সর্বাধিক বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে দুই নম্বরে রয়েছে ওয়াগণ আর। এই গাড়িটি যদি সিএনজিতে চালানো হয় তাহলে প্রতি কিলোগ্রামে ৩৪.০৫ কিলোমিটার মাইলেজ দিতে পারে। যদি পেট্রোলে চালানো হয় তাহলে ২৫.১৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। এই গাড়ির সিএনজি অপশন এর দাম শুরু হচ্ছে মাত্র ৬.৪২ লক্ষ টাকা থেকে।

মারুতি সুজুকি অল্টো

বর্তমানে দেশের সবথেকে ছোট এবং সবথেকে সস্তা গাড়ি এটি। এই তালিকায় এই গাড়িটি রয়েছে তিন নম্বরে। সিএনজিতে ৩১.৫৯ কিলোমিটার প্রতি কিলোগ্রাম মাইলেজ দিতে পারে এই গাড়িটি এবং পেট্রোলে ২২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়। এই গাড়িটির দাম মাত্র ৫.০২ লক্ষ টাকা।

মারুতি সুজুকি ডিজায়ার

দেশের তৃতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি হল মারুতি সুজুকি ডিজায়ার। মাইলেজের দিক থেকে এই গাড়িটি এই মুহূর্তে রয়েছে চার নম্বরে। এটি একটি ৪ মিটার কম্প্যাক্ট সেডান গাড়ি যা ৩১.১২ কিলোমিটার প্রতি কিলোগ্রাম মাইলেজ দিতে পারে সিএনজির ক্ষেত্রে। এই গাড়ির সিএনজি ভেরিয়েন্ট এর দাম ৮.২২ লক্ষ টাকা থেকে শুরু।

হুন্ডাই গ্র্যান্ড আই ১০ নিওস

এই গাড়িটি সিএনজিতে ২৮ কিলোমিটার প্রতি কিলোগ্রাম মাইলেজ দিতে পারে এবং পেট্রোলে ২১ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। তবে হুন্ডাই কোম্পানির গাড়ি হবার কারণে এই গাড়ির দাম একটু বেশি। এই গাড়িতে আপনারা পাচ্ছেন ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে ১১৯৭ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৯৫.২ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এই গাড়িটির সিএনজি অপশনের দাম ৭.১৬ লক্ষ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026