2022 Top Selling Car: এই গাড়িগুলি ২০২২ সালে সবথেকে জনপ্রিয় ৭ সিটার গাড়ি, জানুন কে রয়েছে শীর্ষে

বিগত কয়েক বছরে ভারতে গাড়ির প্রচলন দারুন ভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর মানুষ এমন রয়েছেন যারা গাড়ি কেনা শুরু করেছেন। এই মুহূর্তে ভারতে ৭ সিটের এমপিভি মার্কেটে দারুন ভাবে জনপ্রিয়তা পেতে শুরু করেছে এবং এই সেগমেন্টে মারুতি থেকে শুরু করে অন্যান্য কোম্পানি একের পর এক গাড়ি লঞ্চ করে চলেছে। এই সমস্ত গাড়ির মধ্যে মারুতি আরটিগা থেকে শুরু করে টয়োটার ইনোভা গাড়ি গুলি রয়েছে এবং অন্যান্য কোম্পানির কিছু গাড়িও ভারতীয় মার্কেটে প্রবেশ করতে শুরু করেছে। চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ ২০২২ সালে ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া ৩টি এমপিভি গাড়ি কোনগুলি।

১. মারুতি সুজুকি আর্টিগা

দেশের মাল্টি ইউটিলিটি ভেহিকেল সেগমেন্টের সবথেকে জনপ্রিয় গাড়ি হল মারুতি সুজুকির Ertiga। এই গাড়িটি ২০২২ সালের নভেম্বর মাসের হিসাব অনুযায়ী সব থেকে বেশি বিক্রি হওয়া মাল্টি পারপাস ভেহিকেল। এই গাড়িতে ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে এবং তার সাথেই আপনারা পাচ্ছেন ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন ইঞ্জিন। এই গাড়িটির এক্স শোরুম দাম ৮.৩৫ লক্ষ টাকা থেকে ১২.৭৯ লক্ষ টাকার মধ্যে।

২. Kia Carens

এই গাড়িটি সম্প্রতি ভারতীয় মার্কেটে নতুন এন্ট্রি নিয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ির কোম্পানি কিয়ার তরফ থেকে সম্প্রতি এই গাড়িটি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। কম দামের মধ্যে দুর্দান্ত ফিচার দেওয়ার কারণে এই মুহূর্তে এই গাড়িটি ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিগত কয়েক বছরে এই মার্কেটের সব থেকে বড় খেলোয়াড় টয়োটা ইনোভাকে পিছনে ফেলে দিয়েছে এই গাড়িটি। নভেম্বর মাস পর্যন্ত এই গাড়ির ৫৯,৫৬১টি ইউনিট বিক্রি হয়েছে। এই গাড়িতে আপনারা পাচ্ছেন ১.৫ লিটার পেট্রোল, ১.৪ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন বিকল্প। এই গাড়িটির এক্স শোরুম দাম ১০ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে।

৩. Innova

একটা দীর্ঘ সময় পর্যন্ত ভারতের সবথেকে জনপ্রিয় মাল্টিপারপাস ভেহিকেল ছিল টোয়োটা ইনোভা। এই গাড়িটি তার বড় ইন্টেরিয়র আরামদায়ক সিট এবং দুর্দান্ত ইঞ্জিনের জন্য ভারতের সব থেকে জনপ্রিয় মাল্টিপারপাস ভেহিকেল ছিল। বিগত বছরে এই গাড়িটির ৫৬,৫৩৩ ইউনিট বিক্রি হয়েছিল। এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় এমপিভি না হলেও অবশ্যই ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি এটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026