নিউজ

Tourist Spot: কলকাতার কাছেই রয়েছে এই মিনি তিব্বত, আজই টিকিট কাটুন, মন্দ লাগবেনা গ্যারান্টি

পাহাড় জঙ্গল আর নদী সবই যেন একেবারে মিলেমিশে গিয়েছে এই রাজ্যে। আর ভৌগোলিক দিক থেকে বিচার করলে পশ্চিমবঙ্গের ঠিক পাশেই রয়েছে এই রাজ্য। কথা হচ্ছে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত রাজ্য ছত্রিশগড় নিয়ে।এই রাজ্যে এমন অনেক পর্যটন স্থান রয়েছে যেখানে আপনি দুর্দান্তভাবে কয়েক দিন ছুটি কাটিয়ে আসতে পারেন। এখানেই রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান যেমন চিত্রকোট জলপ্রপাত, বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, চন্দ্রহাসিনী দেবী মন্দির, বামবলেসরী দেবী মন্দির, শ্রী রাজীব লোচন মন্দির, কৈলাস কুটুমসার গুহা, ভোরামদেও মন্দির ইত্যাদি।

তবে এগুলি ছাড়াও ছত্রিশগড়ে আরো একটি দর্শনীয় স্থান রয়েছে। ছত্রিশগড়ের বিভিন্ন দর্শনীয় স্থান এর মধ্যে যে জায়গাটা আপনার সব থেকে বেশি নজর কারবে সেটা হল ছত্রিশগড়ের শৈল শহর মেইনপাট। এই জায়গাটিকে বলা হয় ছত্রিশগড়ের তিব্বত। রায়পুর থেকে মাত্র ৩৬৫ কিলোমিটার দূরে এবং অম্বিকাপুর থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। ছত্রিশগড় রাজ্যের সুরগুজাপুর জেলাতে এটি অবস্থিত। এই জায়গাটি আসলে একটি পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৬০ ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাটি। এখানে অনেকেই গ্রীষ্মকালে ছুটি কাটাতে আসেন। এখানকার গ্রীষ্মকালীন আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে। পাহাড় এবং ঘন জঙ্গলের কারণে খুব একটা গরম আপনার লাগবেনা।

কেউ কেউ এই জায়গার অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই জায়গাটিকে ছত্রিশগড়ের সিমলা বলে থাকেন। রাজধানী বিলাসপুর থেকে সূর্যগড় জেলার ছোট্ট শৈল শহরটির দূরত্ব মাত্র আড়াইশো কিলোমিটার। প্রকৃতি দেবী যেন এই শহরকে খুব যত্ন করে সাজিয়েছেন। রাজ্যের চারদিক সবুজে সবুজ। উচু পাহাড় এবং ঘন জঙ্গলে ঘেরা হবার কারণে গ্রীষ্মকালে এখানকার আবহাওয়া দারুন থাকে। শীতের মৌসুমে এখানে তুষারপাত হয় মাঝে মধ্যে। এই এলাকায় তিব্বতি মানুষদের একটি কমিউনিটি রয়েছে। তারা এই মুহূর্তে ভারতীয় হলেও যখন চীন এবং তিব্বতের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সময় তারা ভারতের রিফিউজি হিসেবে এসেছিলেন এবং সেই সময় এই অঞ্চলে তারা বসতি স্থাপন করেন। তাই এই জায়গায় একটি ছোট টিবেট কলোনিও আপনি দেখতে পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026