জঙ্গল সাফারি গাড়িতে চিৎকার করছিল পর্যটকরা, বিগড়ে গেল হাতির মেজাজ, তারপর…

আজকাল পৃথিবীর প্রত্যেকটি দেশে ফ্লোরা ও ফণা সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে সরকার বেশকিছু ওয়াইল্ড লাইফ পার্ক তৈরি করে। এই সমস্ত ন্যাশনাল পার্কে সেই অঞ্চলের সমস্ত বন্য প্রাণী বসবাস করে। এই জঙ্গলের কোর এলাকার বাইরে একটি জঙ্গলের অংশ থাকে, যাতে সাধারণ মানুষ গাড়ি নিয়ে ভ্রমণ করতে পারেন। এই অঞ্চলেও হিংস্র বন্য প্রাণী পাওয়া যায়। আমাদের দেশ ভারতেও রয়েছে এমন কিছু পার্ক যেখানে অবাধে ঘুরে বেড়ায় হিংস্র পশু পাখিরা। তবে এই সমস্ত পার্কে জঙ্গল সাফারিও হয়। সম্প্রতি জঙ্গল সাফারি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা দেখে সকলের কিছু শিক্ষা নেওয়া উচিত।

বিশেষ করে জঙ্গল সাফারিতে পর্যটকদের একটি জিপে করে জঙ্গলের মাঝখানে ঘোরানো হয় এবং সেখানেই দেখা মেলে বিভিন্ন পশু পাখির। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে জঙ্গল সাফারিতে যাওয়া এক দল পর্যটকের গাড়ির সামনে চলে আসে একটি বিরাট হাতি। এই মুহূর্তে ওই পর্যটকের দল শান্ত না থেকে চিৎকার করতে শুরু করে। আর এই চিৎকার শুনে মেজাজ বিগড়ে যায় হাতির। সে রীতিমত পর্যটকদের গাড়ির পিছনে ধাওয়া করে। আর এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে তুমুল ভাইরাল হয়ে গেছে।

ইন্টারনেট দুনিয়াতে এই জঙ্গল সাফারির ভিডিও শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা। তিনি টুইটারে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, “আপনি যদি সাফারি গাড়িতে বসে থাকেন, তবুও সামনে হাতি দেখে ভয় পান, তাহলে জঙ্গলে যাবেন কেন? আর এত জোরে চিৎকার করছেন কেন? জঙ্গল সাফারিতে মানুষের মতো শান্ত এবং ভদ্র হোন।” ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

BharatBarta Desk

Recent Posts

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026

১৫ দিনের ধাক্কায় শেষ হতে পারে ক্যারিয়ার! ধোনি ফিরতে না পারলে CSK-ই নিতে পারে কঠিন সিদ্ধান্ত—IPL ২০২৬-এ কি শেষ ‘থালা’?

আইপিএল শুরুর আগেই ধাক্কা—মহেন্দ্র সিং ধোনি ১৫ দিনের জন্য মাঠের বাইরে! আর এই ছোট সময়ের…

March 28, 2026

‘এর থেকে বামরাই ভালো’, তৃণমূলকে আক্রমণে অমিত শাহর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় বিজেপির…

March 28, 2026

১৩ বার রিচার্জের খেলা শেষ! টেলিকম সংস্থার চালাকি রুখতে নামল সরকার—এবার ৩০ দিনের প্ল্যান বাধ্যতামূলক?

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে ক্লান্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—আর বছরে ১২…

March 28, 2026

নাম উধাও ভোটার তালিকা থেকে? এক ক্লিকেই চেক করুন, না হলে ভোট দেওয়ার সুযোগ হারাবেন!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026