টেক বার্তা

অতিরিক্ত হেডফোনের ব্যবহারে দশ বছরের শিশুর কানে বাসা বাঁধল বিষাক্ত ছত্রাক

কৌশিক পোল্ল্যে: হেডফোন বা ইয়ারফোন যে যেই নামের ডেকে থাকি না কেন, এই ইলেকট্রনিক্স বস্তুটি আমাদের নিত্যদিনের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আজকালকার ব্যস্ত জমানায় ও উন্নত প্রযুক্তির ব্যবহারই মানুষের জীবনে বিপদ ডেকে আনছে। অত্যাধুনিক যন্ত্রপাতির বিপুল ব্যবহারে কীভাবে মানবদেহের ক্ষতিসাধন হচ্ছে তা বিভিন্ন সময়ে বিশ্লেষন করে দেখিয়েছেন বিজ্ঞানীরা। আবারো এই বিষয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ন কেস নজরে পড়ল চিকিৎসকদের।

ঘটনাটি ঘটেছে চীনের বেজিংয়ে। একটি দশ বছরের শিশু সে কিনা সারাদিনের বেশিরভাগ সময়টাই কানে ইয়ারফোন গুঁজে থাকত, তার পরিনতিও ঘটল মারাত্মক। হঠাৎই ছেলেটি তার কানে অসহ্য যন্ত্রনা অনুভব করতে শুরু করে। এরপর তার বাবা মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে যে তথ্য বেরিয়ে আসে তা রীতিমতো হাড়হিম করা খবর।

ছোট্ট ওই ছেলেটির কানে বাসা বেঁধেছে ‘ব্ল্যাক ফরেস্ট ফাঙ্গাস’ নামক এক বিষাক্ত ছত্রাক। চিকিৎসকের দাবী, ছেলেটি দীর্ঘক্ষন ইয়ারফোন ব্যবহারের ফলেই এমনটা ঘটেছে। ঘটনার প্রমান দিতে গিয়ে চিকিৎসক এই ক্ষতিকারক ছত্রাকের ছবিও শেয়ার করেছেন। তিনি বলেন, হেডফোনে কানের ছিদ্র বন্ধ থাকায় কানের মধ্যে গরম বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পায়। আর এই আবহাওয়া ছত্রাক জন্মানোর জন্য উপযুক্ত। চিকিৎসকরা আপাতত ছেলেটিকে ওষুধ দিয়ে চিকিৎসাধীনে রেখেছেন।

বিশ্ব জুড়ে সমস্ত দেশের চিকিৎসকরাই দীর্ঘক্ষন হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে নিষেধ করেন। এর ফলে শরীরে অন্যান্য ব্যাধি ও উপসর্গ দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব, নার্ভের সমস্যা, ভার্টিগো, বধিরতা, অন্যমনস্কতা ইত্যাদি। তাই হেডফোন ব্যবহার করলেও তা সীমিত সময়ের জন্যই করা উচিৎ এর পাশাপাশি কানের ভিতর যাতে কোনোভাবেই আর্দ্রতার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026