প্রারম্ভিক মূল্য 32 লক্ষ টাকার কাছাকাছি শুরু হওয়া স্বপ্নের গাড়ি Toyota Fortuner মাত্র 15 লাখে কেনার দুর্দান্ত সুযোগ। সুযোগটি কাজে লাগাতে হলে আজকের এই নিবন্ধটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, Toyota Fortuner কে ভারতের সবচেয়ে আক্রমণাত্মক গাড়িগুলির মধ্যে একটি মনে করা হয়। দুর্দান্ত এই গাড়িটি কেনার স্বপ্ন অনেকের থাকলেও উচ্চমূল্যের কারণে সেই স্বপ্ন পূরণ করা অসম্ভব হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য। আর সেই কারণে আজ আমরা আপনাদের দুর্দান্ত একটি অফার সম্পর্কে জানাতে চলেছি। যে অফারের অধীনে মাত্র 15 লাখ টাকায় স্বপ্নের গাড়ি ক্রয় করতে পারবেন আপনি।
প্রথমে আমরা আপনাদের বলি যে, জাপানি গাড়ি গাড়ি নির্মাণ সংস্থার Toyota Fortuner গাড়ির প্রারম্ভিক মূল্য ভারতের বাজারে 32 লাখ থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত হয়। শুধু তাই নয়, গাড়িটি বুকিং করার পরেও ডেলিভারি পেতে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হয় গ্রাহকদের। তবে আজ আমরা আপনাদের যে গাড়িগুলির সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চলেছি, সেগুলি ডেলিভারি পেতে অপেক্ষা করতে হবে না এক মুহূর্তও। আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয়ের ওয়েবসাইটে (CarWale) Toyota Fortuner-র দুটি গাড়ির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যার বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে 15 লাখ টাকার কাছাকাছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
Toyota Fortuner 3.0 4×2 AT 2015: এই তালিকায় সবচেয়ে সস্তায় 2015 সালের একটি Toyota Fortuner গাড়ির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গাড়িটি দিল্লির নাম্বারে নিবন্ধ করা রয়েছে। বিক্রেতার তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটি সর্বমোট 1,17000 কিলোমিটার রাস্তা চলেছে এবং গাড়িটির জন্য 14.5 লাখ টাকা দাম চেয়েছেন ওই বিক্রেতা।
Toyota Fortuner 3.0 4×2 AT 2015: তালিকায় দ্বিতীয় গাড়ি হিসেবে ওই একই মডেলের আরও একটি গাড়ির নাম নিবন্ধ করা হয়েছে। 2015 সালের গাড়িটি দিল্লির নম্বরে নিবন্ধ হওয়ার পাশাপাশি সর্বমোট 85,000 কিলোমিটার রাস্তা চলেছে। গাড়িটির জন্য এর মালিক 15.25 লাখ টাকা দাম চেয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…