ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মারুতির মডেলের উপরে ভিত্তি করে নতুন গাড়ি আনতে চলেছে Toyota, থাকবে বেশ কিছু নতুন চমক

এই মুহূর্তে মারুতি সুজুকি এবং টয়োটা দুটি গাড়ির কোম্পানির মধ্যে একটি বিশেষ অংশীদারিত্ব তৈরি হয়েছে যার আওতায় উভয় কোম্পানি যৌথভাবে তাদের গাড়ি তৈরি করে। পুরনো গাড়ি নতুন করে রিব্যাচ করছে এই দুটি কোম্পানি। মারুতি সম্প্রতি এই অংশীদারিত্বের অধীনে তাদের নতুন MPV Maruti Invicto চালু করেছে। এই নতুন এমপিভি যদিও টয়োটা কোম্পানির ইনোভা হাই ক্রুজ গাড়িটির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। Toyota আবার মারুতি Ertiga এবং Maruti Fronx গাড়ির একটি রিব্যাচ সংস্করণ চালু করার পরিকল্পনা শুরু করেছে।

একবার চালু হয়ে গেলে ভারতীয় বাজারে কোম্পানির একমাত্র সাব-কম্প্যাট এসইউভি হয়ে উঠবে এই গাড়িটি। অভ্যন্তরীণ অংশে কিছু কসমেটিক পরিবর্তন করা হতে পারে। এছাড়াও কোম্পানি এর গ্রিল এবং অ্যালয় হুইল আপডেট করার চেষ্টা করবে। আশা করা যাচ্ছে কোম্পানি এই এসইওভি গাড়িতে নতুন ৩৬০ ডিগ্রী পার্কিং ক্যামেরা দেবে। এছাড়াও এই গাড়িতে একটি বড় ডিসপ্লে থাকবে ৯ ইঞ্চি সাইজের। তার পাশাপাশি একটি হেড আপ ডিসপ্লে এবং উন্নত সুরক্ষার জন্য ছয়টি এয়ার ব্যাগের মতো বৈশিষ্ট্য থাকবে।

কোম্পানি তার এই নতুন গাড়িতে ১.২ লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন দিতে চলেছে। এর ক্ষমতা সর্বোচ্চ ৮৮.৫ bhp। এর পাশাপাশি ১১৩ নিউটন মিটার পিক টর্ক তৈরি করতে পারে এই ইঞ্জিনটি। এর সাথেই ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং AMT ট্রান্সমিশনের বিকল্প পাওয়া যাবে। কোম্পানি এই গাড়িতে সিএনজি অপশন দিতে পারে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে কোম্পানি এটিকে অন্য একটি ইঞ্জিন বিকল্পের সঙ্গে বাজারে আনতে পারে। কোম্পানি এটিকে ৭ লক্ষ থেকে ১৩ লক্ষ টাকার মধ্যে বাজারে নিয়ে আসতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026