টেক বার্তা

৭ সিটের সস্তা গাড়ি লঞ্চ করলো Toyota, কিনুন মাত্র ১০ লাখে

এই মুহূর্তে ভারতের বাজারে একাধিক কোম্পানি 7-সিটার গাড়ি বিক্রি করছে। 8 থেকে 10 লাখ টাকার মধ্যে Tata, Mahindra, Maruti-র মতো কোম্পানিগুলি গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে দুর্দান্ত মডেলের সব 7-সিটার গাড়ি। তবে জাপানি গাড়ি নির্মাণ সংস্থা Toyota আজ পর্যন্ত ভারতের বাজারে এত কম মূল্যের 7-সিটার গাড়ি বিক্রয়ের পদক্ষেপ গ্রহণ করেনি। তবে এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে জাপানি সংস্থা Toyota।

এমনিতেই অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল যে, জাপানী অটোমেকার টয়োটা ভারতের বাজারে Maruti Suzuki Ertiga ভিত্তিক MPV লঞ্চ করতে পারে। এবার সেই জল্পনার সমাপ্তি ঘটিয়ে ভারতের বাজারে সবচেয়ে কম মূল্যের 7-সিটার লাঞ্চ করতে চলেছে সংস্থাটি। জানা যাচ্ছে, Toyota-র নতুন এই গাড়িটি ‘রুমিয়ান’ নামে লঞ্চ করা হবে ভারতের বাজারে।

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, এটি Maruti Suzuki Ertiga ভিত্তিক MPV হলেও এর ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যা Maruti Suzuki Ertiga থেকে Toyota-কে আলাদা করে তুলবে। জাপানি সংস্থার নতুন এই গাড়িটিতে ক্রোম অ্যাকসেন্ট, আপডেট ফ্রন্ট বাম্পার, কুয়াশার জন্য ফগ লাইটের মত সমন্বয় লক্ষ্য করা যাবে।

যদি জাপানি সংস্থার নতুন গাড়ি ‘রুমিয়ান’-এর শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এতে 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 103bhp/137Nm এবং CNG তে 88bhp/121.5Nm শক্তি উৎপন্ন করে। এছাড়া গাড়িটি 5-স্পীড ম্যানুয়াল গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, দুর্দান্ত এই গাড়িটি 20 থেকে 25 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম হবে। যার বাজার মূল্য 10 লাখ টাকার কাছাকাছি হতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026