নিউজ

শহরের বুকে ট্রাফিক সার্জেন্টের দাদাগিরি, চালককে রাস্তায় ফেলে ঘুসি লাথি

প্রীতম দাস : আবারো কলকাতার বুকে ট্রাফিক সার্জেন্ট এর দাদাগিরি। রাহুল নামে একজন ওলা উবের চালককে ট্রাফিক সার্জেন্ট অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি বেধরক মারধর করে। ট্রাফিক সার্জেন্ট এর বুটের লাথিতে চালক কোমরে চোট লাগে। তার গাড়ির চাবি নিয়ে নেবার পাশাপাশি তাকে রীতিমতো আটক করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর ৩টের সময় এই ঘটনার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল ওলা উবের এসোসিয়েশন এর তরফ থেকে একটি মিছিল করার পরিকল্পনা হয়েছে।

ওলা উবের এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট জয় বোস আমাদের জানান , তারা এই ব্যাপারে হেয়ার হেস্টিংস থানায় এই ঘটনায় লিখিত দায়ের করবে। প্রয়োজনে তারা আদালতে যাবেন। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে চারিদিকে নিন্দার ঝড় উঠেছে।

অনেকে বলছেন একজন ট্রাফিক সার্জেন্ট এর কি আইনি অধিকার আছে কোনো চালককে এইভাবে হেনস্থা করার? একজন অন ডিউটি সার্জেন্ট এতটা অশ্লীল কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি ও মারধর করেন কি করে? ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। জয় বোস আমাদের জানান যে , সেদিন ভারত বাংলাদেশ খেলা ছিল।

একজন ব্যাক্তি ওলা ট্যাক্সি রিজার্ভ করে কিন্তু ইডেন গার্ডেন এর সামনে কোনো ওলা ট্যাক্সি কে ট্রাফিক দাঁড়াতে দেই না। যাত্রী ফোন করলে তিনি জানান ইডেন গার্ডেন এর সামনে গাড়ি দাড়াতে দিতে চায় না, আপনারা দয়া করে নেতাজি ইনডোর এর সামনে আসুন ওখান থেকে আমি আপনাকে পিক করে নেবো। সেইজন্যে রাহুল নামের ওলা চালক তার গাড়ি নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে যান। আর তারপরেই এমন ঘটনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026