নিউজ

Train Accident: আর হবে না অ্যাক্সিডেন্ট, ট্রেন নিয়ন্ত্রণ নিখুঁত করতে নতুন ব্যবস্থা শিয়ালদহ ডিভিশনে

কম সময়ে ব্যবধানে আরো বেশি সংখ্যক ট্রেন চালানোর জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে একটি নতুন ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থার সূচনা করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী। প্রাথমিকভাবে শিয়ালদহ কন্ট্রোল রুম এবং শিয়ালদহ রানাঘাট শাখায় এই ব্যবস্থা চালু করা হবে। ধাপে ধাপে অন্য সমস্ত শাখায় এই ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন তিনি।

এই ব্যবস্থার আওতায় শিয়ালদহ কন্ট্রোল রুম থেকে বিভিন্ন ট্রেনের তাৎক্ষণিক অবস্থান নিখুঁতভাবে দেখা সম্ভব হবে। এর ফলে ট্রেনের কন্ট্রোলিং এর ক্ষেত্রে কোন অসুবিধা হবে না। একই সঙ্গে কোন সিগন্যালিং এর সমস্যা রয়েছে কিনা, সিগন্যালিং পয়েন্ট কি অবস্থায় রয়েছে, সেই সবকিছু কন্ট্রোল রুমের বড় পর্দায় দেখতে পাবেন রেল কর্তারা। এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা কমে যাবে। রেলের আধিকারিকরা জানাচ্ছেন, এরপরে ট্রেন নিয়ন্ত্রনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হবে। বিভিন্ন লাইনে প্রয়োজন অনুযায়ী ট্রেন ঘুরিয়ে দেওয়া যাবে এবং অতিরিক্ত ভিড়ের সময়ে বাড়তি ট্রেন চালানো সম্ভব হবে। আবার অনেক সময় যদি প্রয়োজন না থাকে তাহলে ট্রেন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর পাশাপাশি বিভিন্ন পয়েন্ট এবং ট্র্যাক সার্কিট ছাড়াও লেভেল ক্রসিং থেকে যন্ত্রের মাধ্যমে ট্রেনের অবস্থান জানা যাবে। সম্পূর্ণ ব্যবস্থাটি অপটিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত থাকবে এবং সেই কারণে তথ্যের আদান-প্রদান অনেকটা সহজ হবে। একটি লাইনে একাধিক ট্রেন ঢুকতে পারবে না। লাইনে ট্রেনের সংখ্যা এবং পারস্পরিক দূরত্ব হিসাব করে অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর ফলে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা অনেকটা কমে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026