কলকাতা: আগামিকাল ফের রাজ্যজুড়ে লকডাউন। বিমান পরিষেবা তো পুরোপুরি বন্ধ থাকছেই। এবার স্তব্ধ হতে চলেছে রেল পরিষেবা। সাপ্তাহিক লকডাউনের দিনগুলোতে স্পেশাল ট্রেন না চালানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল রেল। এবার তা কার্যকর হতে চলেছে। ফলে সমস্ত রকম স্পেশাল ট্রেন এবার বাতিল থাকবে। তাই কাল অন্য রাজ্য থেকে এরাজ্যে কোনো ট্রেন আসবে না। এখান থেকেও কোনো ট্রেন বাইরে যাবে না। তাই হাওড়া, শিয়ালদহ, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি কোনো স্টেশন থেকেই ছাড়বে না কোনো ট্রেন। যথারীতি ট্রেন আসবেও না।
হাওড়া,শিয়ালদহ, শিলিগুড়ি, খড়গপুর,আসানসোল সহ বেশ কয়েকটি ডিভিশনে আগে থাকতেই ট্রেন বাতিলের কথা জানিয়ে দিয়েছে পূর্ব, দক্ষিন-পূর্ব এবং উত্তর-পূর্ব সীমান্ত রেল। যে সমস্ত ট্রেন আগামিকাল বাতিল থাকছে তার মধ্যে রয়েছে আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, হাওড়া-নিউদিল্লি এসি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউআলিপুরদুয়ার স্পেশাল ট্রেন।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস কাল বাতিল থাকবে। হাওড়া থেকে ভুবনেশ্বর একটি স্পেশাল ট্রেন চালানো হয়। লকডাউনে সেটিও বাতিল থাকবে। এছাড়া কাল যশোবন্তপুর-হাওড়া এবং শালিমার-হাওড়া এই বিশেষ ট্রেন দুটিও বাতিল থাকবে বলে ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…