নিউজ

Train Cancelled list: ৯ অক্টোবর বাতিল ১৩১ টি এক্সপ্রেস ট্রেন, নেই তো আপনার ট্রেন বাতিলের তালিকায়?

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

আজ ৯ ই অক্টোবর, ২০২২ এ ভারতজুড়ে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। এরমধ্যে ১৩১ টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এছাড়া বেশ কিছু ট্রেনের রুট ডাইভার্ট করা হয়েছে। ২৭ টি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে। বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

Nirajana Nag

Recent Posts

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026

Indian Railways: ফের ট্রেন দুর্ঘটনা! ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

ভারতীয় রেলওয়েতে ফের একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ…

May 19, 2026

DA নিয়ে এখনই ভরসা হারাবেন না! বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে নতুন ইঙ্গিত

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) এবং সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।…

May 19, 2026

পার্ক সার্কাস স্টেশনে প্রশাসনের কড়া বার্তা, ৩ দিনের মধ্যে খালি করতে হবে এলাকা

কলকাতার ব্যস্ততম রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। এই স্টেশন চত্বর ঘিরে বেআইনিভাবে বসে…

May 19, 2026