নিউজ

Train Cancelled: ভারতজুড়ে আজ বাতিল ১৯০ টির বেশি ট্রেন, নেই তো আপনার ট্রেন বাতিলের তালিকায়

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

আজ ২৫ ই অক্টোবর, ২০২২ ভারতজুড়ে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। ১৭৬ টি ট্রেন বাতিল করা হয়েছে ও ১৮ টি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে। ১২ ট্রেনের রাস্তা বদল করা হয়েছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও মেল ট্রেন রয়েছে। এই সমস্ত ট্রেনগুলি মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, তামিলনাডু, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, রাজস্থান এবং গুজরাটের মধ্যে চলে। এছাড়া আর বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

Nirajana Nag

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026