নিউজ

Train Cancelled on 2nd Feb: রামপুরহাট ও বর্ধমানের প্রচুর ট্রেন বাতিল, দেশজুড়ে চলবে না ৩৩৪ ট্রেন, রইলো তালিকা

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

বৃহস্পতিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি, দেশজুড়ে ৩৩৪ ট্রেন বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গেও একাধিক ট্রেন বাতিল থাকছে। হাওড়া থেকে শান্তিনিকেতন ও রামপুরহাটগামী গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন চলবে না। শিয়ালদহ থেকেও বাতিল থাকছে রামপুরহাটগামী ট্রেন। ভারতীয় রেলওয়ে ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেমের ওয়েবসাইটে বাতিল হওয়া ট্রেনের তালিকা প্রকাশ করেছে। বিশেষ করে কুয়াশার কারণেই বাতিল হচ্ছে ট্রেনগুলি। বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

শিয়ালদহ থেকে বাতিল ট্রেনের তালিকা:

১) ০৩১১১ শিয়ালদা-গোডা মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

২) ০৩১১২ গোডা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

৩) ১৩১৮৭ শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস।

৪) ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদা মা তারা এক্সপ্রেস।

৫) ১২৯৮৮ আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস।

৬) শিয়ালদা-নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।

হাওড়া থেকে বাতিল ট্রেনের তালিকা:

১) ১২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস।

২) ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

৩) ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস।

৪) ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস।

৫) ২২৩২১ হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস।

৬) ২২৩২২ সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস।

৭) ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস।

৮) ১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস।

৯) ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।

১০) ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস।

১১) ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস।

১২) ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস।

১৩) হাওড়া-বর্ধমান (ভায়া কর্ড লাইন) শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

১৪) বাতিল করা হয়েছে হাওড়া-বারুইপাড়া শাখার কয়েকটি লোকাল ট্রেন।

১৫) ব্যান্ডেল-বর্ধমান শাখার কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে (হাওড়া ডিভিশন)।

১৬) হাওড়া-চন্দনপুর শাখার কয়েকটি লোকাল ট্রেন চলবে না।

১৭) হাওড়া-আমতা শাখার লোকাল বাতিল করা হয়েছে।

১৮) হাওড়া-হরিপাল লোকাল, হাওড়া-সিঙ্গুর লোকাল, হাওড়া-তারকেশ্বর শাখার কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026