নিউজ

Train Cancelled on 3rd January: আজ বাতিল শতাব্দী, জনশতাব্দীসহ ২৪৯ টি ট্রেন, চলবে না হাওড়ার এই লোকালগুলিও

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

আজ ৩ ই জানুয়ারি, ২০২৩ ভারতজুড়ে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। আজ ২৪৯ টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া ৮৫ টি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে ও ২৪ টি ট্রেন রিশিডিউল করা হয়েছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও মেল ট্রেন রয়েছে। এছাড়া আর বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

আজ কুয়াশার জন্য নয়াদিল্লি থেকে কানপুর শতাব্দী, বেনারস থেকে পটনা জনশতাব্দী এক্সপ্রেস এবং একতা নাগা থেকে আমদাবাদ শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তাছাড়া হাওড়া-বারুইপাড়া, হাওড়া-চন্দনপুর, হাওড়া-গুড়াপ, হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-সিঙ্গুর, হাওড়া-হরিপাল, হাওড়া-তারকেশ্বর, শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

‘মিথ্যা কাঁদুনি গাইছেন’—৪% DA নিয়ে বিস্ফোরক অভিযোগ সরকারি কর্মীদের

মহার্ঘ ভাতা (DA) ইস্যুতে ফের তীব্র বিতর্ক ছড়াল রাজ্যে। ৪% ডিএ ঘোষণার পরও টাকা না…

April 23, 2026

৮৪ দিনের ধামাকা প্ল্যান! Jio দিচ্ছে আনলিমিটেড কলিং, 5G ডেটা আর ফ্রি JioHotstar

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় লং-টার্ম রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যারা বারবার রিচার্জ করতে…

April 23, 2026

দাম কমেছে ১৬ কোটি, তবু সুযোগের অপেক্ষা—কেকেআর ছেড়ে বেঙ্গালুরুতে গিয়ে মুখ খুললেন বেঙ্কটেশ

আইপিএলের মঞ্চে একসময় বড় অঙ্কের ভরসা ছিলেন বেঙ্কটেশ আইয়ার। Kolkata Knight Riders তাঁকে ২৩.৭৫ কোটি…

April 23, 2026

১৮ দিন নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়, খোঁজে মরিয়া পরিবার—সংবাদপত্রে বিজ্ঞাপন স্ত্রীর

টলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায়। তিন সপ্তাহ…

April 23, 2026

ডিজিটাল পেমেন্টে RBI-র বড় নির্দেশ, ১৫,০০০ টাকা পর্যন্ত অটো পেমেন্টে লাগবে না OTP

ডিজিটাল পেমেন্টকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)। নতুন…

April 23, 2026

৫০০০ টাকার কমে দারুণ কুলিং, গরমে স্বস্তি পেতে বাড়িতে আনুন এই এয়ার কুলারগুলি

প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা? এসি কিনতে বাজেট কম? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সমাধান। ৫০০০…

April 23, 2026