বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। সম্প্রতি জানা গিয়েছে যে কাজ চলবে হাওড়া ডিভিশনের রসুলপুর শক্তিগড় শাখায়। তাই আগামী শনিবার অর্থাৎ ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে দেড় ঘন্টার জন্য ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। আর এই জন্য হাওড়া বর্ধমান হাওড়া মেন এবং কর্ড লাইনের বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
পূর্ব রেলের পক্ষ থেকে গতকাল বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, “হাওড়া ডিভিশনের রসুলপুর শক্তিগড় শাখায় তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজে ওএইএইচ মডিফিকেশনের জন্য ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিরাতে শক্তিগড় স্টেশনে আপ ও ডাউন হাওড়া বর্ধমান কর্ড লাইন, রিভার্স লাইন এবং আপ ও ডাউন হাওড়া বর্ধমান মেন লাইনে একসঙ্গে দেড় ঘন্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। রাত ১ টা ৩০ মিনিট থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে। আর এর জেরে হাওড়া বর্ধমান হাওড়া মেন এবং কর্ড লাইনের মোট চারটি লোকাল ট্রেন বাতিল করা হবে।”
বর্ধমান থেকে বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:
হাওড়া থেকে বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…