এবারে ট্রেনে লোয়ার বার্থ নিয়ে একটা বড় সিদ্ধান্তের ঘোষণা করল ভারতীয় রেলওয়ে। আগে যারা ট্রেনে সফর করতেন সেরকম প্রতিবন্ধী যাত্রীরা নিজের বার্থের সিটের ক্ষেত্রে অগ্রাধিকার পেতেন। রেলের নতুন নিয়মের অধীনে এবারে তারা আরো অগ্রাধিকার পেতে চলেছেন লোয়ার বার্থ বুকিং এর ক্ষেত্রে । ভারতীয় রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন নিয়ম অনুসারে প্রতিবন্ধী যাত্রী এবং তাদের সঙ্গে সফর করছেন যারা সেই সমস্ত লোকেরা নিচের বার্থের ক্ষেত্রে বেশি অগ্রাধিকার পেয়ে যাবেন। এর ফলে তাদের কোন সমস্যা হবে না। অগ্রাধিকার পাওয়ার মূল কারণ হলো, প্রতিবন্ধী যাত্রীরা যদি কোন উপরের সিট পান, তাহলে শারীরিক সমস্যার জন্য সেখানে উঠে অনেক সময় সমস্যা হয়। সেই জন্য এই যাত্রীদের জন্য এই নতুন নিয়ম নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। ভারতীয় রেলের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, স্লিপার শ্রেণীর বগিতে দুটো থেকে চারটে নিচের এবং মাঝ বরাবর সিট সংরক্ষিত থাকবে তাদের জন্য। অন্যদিকে এসি থ্রি টায়ারের ২টি সিট সংরক্ষিত থাকবে।
বয়স্ক মানুষ যদি একা এবং ছোট শিশু নিয়ে সফর করেন, অথবা মহিলাদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এমনিতেই নিচের দিকে সিট পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। সবাই কিন্তু এই ধরনের সিট বেশি চান। বিশেষ করে সাইড লোয়ারের সিটের ক্ষেত্রে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হয় বুকিং করা যাত্রীদের। তাই এই অবস্থায় সাধারণ যাত্রীদের অনেক আগে থেকেই টিকিট কেটে রাখার কথা জানিয়েছে ভারতীয় রেলওয়ে। এই সময় অনেক বেশি সংখ্যক সিট খালি থাকে, এবং তখন টিকিট কাটলে আপনি নিচের বার্থে সিট পেয়ে যাবেন।
ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, বিশেষ মানুষজন ছাড়া ট্রেনের লোয়ার বার্থের সিট কিন্তু আর কেউ পাবেন না। প্রবীণ মানুষ, একা সফর করা মহিলা অথবা ছোট বাচ্চার সঙ্গে সফর করা মহিলারাই এই সিট পাবেন। তারপরে কিন্তু বাকিরা অগ্রাধিকার পাবেন। এই নতুন নিয়মের ফলে ব্যাপক সুবিধা হতে চলেছে প্রবীণ নাগরিক এবং একা সফর করা মহিলাদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…