করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার হাত থেকে যাত্রীদের বাঁচাতে অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেল। রেলের তরফে যাত্রীদের জানানো হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এসি কোচের যাত্রীদের কোনো কম্বল দেওয়া হবেনা। যাত্রীদের তাদের বাড়ি থেকেই আনতে হবে কম্বল।
করোনা ভাইরাস প্রতিরোধ করতে রেলের তরফে প্রতিটা স্টেশনে প্রচার করা হচ্ছে। প্রতিটা স্টেশনে রাখা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। রেলের তরফে আরও জানানো হয়েছে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি যদি রেলে ভ্রমণ করেন তবে তাকে রেলের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন : করোনা ভাইরাস রুখতে বিশেষ ব্যবস্থা রেলের, চালু হল হেল্পলাইন নম্বর
কম্বল না দেওয়ার প্রসঙ্গে রেলের তরফে জানানো হয়েছে, রেলের কম্বল ও পর্দা প্রতিদিন পরিষ্কার করা হয়না। তাই সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই যতদিন না ভাইরাসের আতঙ্ক না কমছে ততদিন যাত্রীদের বাড়ি থেকেই আনতে হবে কম্বল। উত্তর রেলের CPRO বলেছেন, ‘আমরা প্রতিটা স্টেশনে মাইকিং এর মাধ্যমে প্রচার চালাচ্ছি। পোস্টার লাগানো হচ্ছে সব স্টেশনে, মানুষকে সতর্ক করা হচ্ছে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…