সোদপুর : শুক্রবার সকালে শিয়ালদহ নৈহাটি শাখা খড়দহ সোদপুর এর মাঝে আনন্দপুর এলাকায় লাইনে ফাটল দেখা যায়। এর জন্য ট্রেন চলাচল বেশ খানিক্ষন বন্ধ থাকে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে দেড় ঘণ্টার চেষ্টার পরে এই ফাটল মেরামত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাটি ঘটেছে ৯:১৫ নাগাদ খড়দহ সোদপুর এর মাঝে আনন্দপুর এলাকার দু নম্বর লাইনে। সাধারণ মানুষরা তৎপর হয়ে চেঁচামেচি করতে থাকলে ট্রেনের চালক ট্রেন থামায়। প্রথমেই ট্রেনের চালক দেখতে না পেলে সাধারন স্থানীয় পুরুষ এবং মহিলা গামছা ও কাপড় নিয়ে ট্রেনের লাইনের উপর দৌড়াতে থাকেন। এইরকম পরিস্থিতিতে চালক ট্রেন থামান।
তারপর রেলের আধিকারিককে এই বিষয়টা জানানো হলে ফাটল মেরামতের জন্য লোক পাঠায়। তারপর সাড়ে দশটা নাগাদ ফাটল মেরামত করা হয়। এবং তার পরেই আস্তে আস্তে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…