ভারতের বুকে মানুষের ভরসাযোগ্য গণপরিবহন মাধ্যম হল ভারতীয় রেল পরিষেবা। দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে এই ভারতীয় রেলের জাল। এক জায়গা থেকে অন্য জায়গায় মোটামুটি সাধ্যের মধ্যে যাওয়ার জন্য প্রধান অপশন বিভিন্ন এক্সপ্রেস ট্রেন। তবে এই সমস্ত ট্রেনে যাতায়াত করার জন্য বেশ অনেকদিন আগে থাকতেই টিকিট কেটে রাখতে হয় যাতে কনফার্ম সিট পাওয়া যায়। তবে শেষমুহূর্তে আপনার যাওয়ার প্ল্যান ক্যানসেল হয়ে গেলে আপনি টিকিট বাতিল করতে পারেন। তবে টিকিট বাতিল করলে একটি নির্দিষ্ট টাকা কেটে নেয় ভারতীয় রেলওয়ে। কিন্তু আপনি কি জানেন বিশেষ কিছু ক্ষেত্রে ১০০% টাকা ফেরত দেওয়া হয়। কি সেই নিয়ম? জানতে চাইলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
রেলের নিয়ম অনুযায়ী, কোনও ট্রেন যদি ৩ ঘণ্টা বা তারও বেশি দেরিতে চলে, তা হলে যাত্রীরা টিকিট ক্যানসেল করে, তাহলে যাত্রীরা ১০০ শতাংশ টাকা রিফান্ড পেতে পারেন। এরজন্য আপনাকে অনলাইনে টিডিআর ফাইল করতে হবে। IRCTC অ্যাপ এ গিয়ে নির্দিষ্ট পদক্ষেপ মেনে চললেই খুব সহজে টিকিট বাতিল করতে পারবেন। তবে এখন প্রশ্ন কতদিনে পাওয়া যাবে টিকিটের টাকা ফেরত? এরজন্য নির্দিষ্ট নিয়ম বানিয়েছে ভারতীয় রেলওয়ে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, ই-টিকেটের ক্ষেত্রে ৩ থেকে ৭ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে টাকা। PRS (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) কাউন্টার টিকিটের জন্য, যাত্রীদের সংশ্লিষ্ট PRS কাউন্টার থেকে টাকা ফেরত নিতে হবে। এই অর্থ ফেরত দাবি করতে, যাত্রীদের ট্রেনের নির্ধারিত সময়ে ছাড়ার ৩ দিনের মধ্যে টিকিট জমা দিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…