Categories: দেশনিউজ

Train Ticket Charges: ট্রেনের টিকিটে প্রতিটি যাত্রীকে এই তিনটি চার্জ দিতে হবে, কার্যকর হল নতুন নিয়ম

ভারতের রেল পরিষেবা ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। অপেক্ষাকৃত কাছাকাছি যাওয়ার জন্য লোকাল ট্রেন পরিষেবা এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রয়েছে এক্সপ্রেস ট্রেন পরিষেবা। ভারতীয় রেল নিরন্তন প্রচেষ্টা করছে তাদের পরিষেবা ভালো করার জন্য। মোটামুটি সকলেই প্রায় ট্রেনে ভ্রমন করেছেন। এখন তো ডিজিটাল ইন্ডিয়ার সাথে পাল্লা দিয়ে ট্রেনের টিকিট বেশিরভাগ মানুষ অনলাইনে কাটেন। কিন্তু আপনারা কখনও খেয়াল করে দেখেছেন কি যে ট্রেনের টিকিট কাটার সময় আপনার থেকে অনেক ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া হয়। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

দীর্ঘ দূরত্বে ভ্রমণের জন্য এক্সপ্রেস ট্রেনে আগে থাকতে সিট রিজার্ভ করতে হয়। এই রিজার্ভেশন করার সময় আপনার টিকিটের সাথে অনেক অতিরিক্ত চার্জ জুড়ে দেওয়া হয়। রেল রিজার্ভেশন টিকিটে বেস ফেয়ার, রিজার্ভেশন চার্জ, সুপারফাস্ট চার্জ (যদি ট্রেনটি সুপারফাস্ট হয়), জিএসটি, ক্যাটারিং চার্জ, ডায়নামিক চার্জ এবং অন্যান্য চার্জ অন্তর্ভুক্ত থাকে টিকিটের সাথে। আবার এর মধ্যে কিছু চার্জ ট্রেনের ক্যাটাগরির উপরও নির্ভর করে। অন্যদিকে, আপনি যদি অনলাইনে টিকিট বুক করেন তাহলে আপনাকে অনলাইন লেনদেনের পরিষেবা চার্জও দিতে হয় আলাদাভাবে।

উদাহরণ হিসাবে বললে, গুয়াহাটি থেকে নয়াদিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের AC 3 কোচে একটি রিজার্ভেশন করে থাকেন, তাহলে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মোট ভাড়া ৩৭৭০ টাকা। কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একাধিক চার্জ। যাত্রার জন্য বেস মূল্য মাত্র ২০০৭ টাকা। বাকি রিজার্ভেশন চার্জ ৪০ টাকা, GST ১৪৬ টাকা, সুপারফাস্ট চার্জ ৪৫ টাকা, ডাইনামিক ভাড়া ৮০৩ টাকা ও অন্যান্য চার্জ ১৫ টাকা নেওয়া হয়। এছাড়া ক্যাটারিং পরিষেবা নেওয়ার জন্য আপনাকে দিতে হয় ৭১০ টাকা। তবে এটি ইচ্ছা করলে আপনি বাদও দিতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026