নিউজ

Train ticket: ট্রেনের টিকিট কনফার্ম না হলেও এইভাবে করতে পারবেন ভ্রমণ, আটকাবে না টিটিই, জানুন পুরোটা বিস্তারিত

দেশে ভ্রমণ করার জন্য ভারতীয় রেল সব ভারতীয়র সবথেকে পছন্দের মাধ্যম। যেকোনো জায়গায় যাওয়ার জন্যই ভারতীয় রেলের সার্ভিস ব্যবহার করে থাকেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে প্রত্যেকদিন ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। এমন পরিস্থিতি ও দেখা যায় যে কোন একটি নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের মোটামুটি দেড় মাস থেকে দুই মাস আগে টিকিট কেটে রাখতে হয়। তখনো আবার তারা নিশ্চিত টিকিট পান না। অনেক সময় তাদের আবার ওয়েটিং লিস্টের টিকিটে অথবা আরএসি টিকিটে ভ্রমণ করতে হয়।

তবে ইন্টারনেটের মাধ্যমে টিকিট বুক করলে ওয়েটিং লিস্টের টিকিট তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি নিশ্চয়ই ভাবছেন এবার আপনি ওয়েটিং টিকিট কেটে নিরাপদে ভ্রমণ করতে পারবেন? আজ আমরা আপনাকে সেই ব্যাপারেই জানাতে চলেছি, যে কিভাবে আপনি ওয়েটিং টিকিট নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন। তবে জানিয়ে রাখি এর জন্য কিন্তু আপনার অবশ্যই কাউন্টারে একটি রিজার্ভেশন টিকিট করাতে হবে। একটি ওয়েটিং টিকিট দিয়ে আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন না। যদি আপনার কাছে শুধুমাত্র ওয়েটিং টিকিট থাকে তাহলে আপনি ট্রেনের টিটিই এর কাছে গিয়ে একটি সিট চাইতে পারেন। এমন পরিস্থিতিতে যদি কোথাও সিট খালি থাকে তাহলে টিটিই আপনাকে সিট দিয়ে দেবে। তবে হ্যাঁ লক্ষ্য নিয়ে বিষয়টা হলো, চার্ট তৈরি হওয়ার পরেই কিন্তু আপনাকে আসন বরাদ্দ করা হবে।

আপনি যদি বুকিং সম্পূর্ণরূপে করে থাকেন তাহলে আর অতিরিক্ত অর্থ দিতে হবে না সিটের জন্য। তবে যদি আপনি নিশ্চিত টিকিট পেতে চান তাহলে আপনি তৎকাল ফেসিলিটি ব্যবহার করতে পারেন। স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিটের সময় সকাল ১১ টা থেকে শুরু হয় এবং এসি ক্লাসের জন্য শুরু হয় সকাল ১০টা থেকে। তবে তৎকাল টিকিট অনলাইনের পাশাপাশি আপনি রেলওয়ে টিকিট কাউন্টারে গিয়ে গ্রহণ করতে পারেন। বলতে গেলে রেলওয়ে টিকিট কাউন্টারে গিয়ে তৎকাল টিকিট গ্রহণ করাই বেশি ভালো।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026