নিউজ

Train waiting list ticket: ট্রেনে রয়েছে এই ৫ ধরনের ওয়েটিং লিস্ট, কোন লিস্টে টিকিট পেলে কনফার্ম হবার সম্ভাবনা সর্বাধিক?

আপনি যদি সব সময় ট্রেনের টিকিট বুক করেন, তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন উৎসবের সময় এই চাহিদা অনেক বেড়ে যায়। এমন পরিস্থিতিতে, শেষ মুহূর্তে কোন ধরনের পরিকল্পনা হলে, কনফার্ম লিস্টের টিকিট পাওয়া বেশ কষ্টকর কাজ হয়ে ওঠে। আর আপনার হাতে আসে একটা ওয়েটিং লিস্টের টিকিট। কিন্তু আপনি কি জানেন, এই দুটি টিকিট ছাড়াও ট্রেনের আরো অনেক ধরনের টিকিট রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক ভারতীয় রেলে কত ধরনের ওয়েটিং লিস্ট রয়েছে, এবং আমরা কি সেগুলো দিয়ে ভ্রমণ করতে পারি?

যখন একটি ট্রেনের সম্পূর্ণ আসন বুক করা হয়ে যায় তখন শুরু হয় ওয়েটিং লিস্টের টিকিট দেওয়া। এর সনাক্তকরণের জন্য টিকিট নম্বরের পরে WL লেখা হয়। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তির টিকিটে WL20 লেখা হয় তাহলে এর অর্থ হলো, তিনি ওয়েটিং লিস্টের ২০ তম স্থানে আছেন।

অনেক সময় এমন হয়, কনফার্ম টিকিট থাকা কোন যাত্রী তার টিকিট বাতিল করে দেন। এক্ষেত্রে অপেক্ষমান তালিকায় থাকা প্রথম ব্যক্তির টিকিট নিশ্চিত করা হয়। ভ্রমণের তারিখ পর্যন্ত অনেক যাত্রী প্রতিদিন এইভাবে টিকিট পেয়ে থাকেন। এই কারণে শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েটিং লিস্টের টিকিট নিশ্চিত হতে পারে এবং, ওয়েটিং লিস্টের টিকিট এইভাবে জারি করা হয়। তবে যে কোন ট্রেনে পাঁচ ধরনের ওয়েটিং লিস্ট রয়েছে।

১. RAC – RAC কোড সাধারণত দেওয়া হয় দ্বিতীয় শ্রেণীর টিকিটের ক্ষেত্রে। এই কোডের অর্থ হলো, রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন। এখানে দুজন প্যাসেঞ্জার একসাথে একটি একটি বার্থে যাত্রা করতে পারেন। এতে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

২. WL – রেলের টিকিট বুক করার সময় এটি সব থেকে জেনারেল টিকিট ক্যাটাগরি। এখানে একটি ওয়েটিং লিস্ট WL কোড লেখা থাকে। এতে অনেকাংশে টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩. RLWL – এই ধরনের টিকিটের অর্থ হল রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। এগুলি মূলত ছোট স্টেশনের বার্থের কোটা, যেখানে ট্রেনের যাত্রা সময় মধ্যবর্তী স্টেশন গুলির জন্য ওয়েটিং লিস্ট জারি করা হয়। এতে উল্লেখিত স্টেশনের মধ্যে নিশ্চিত টিকিট বাতিল হলে এই টিকিট নিশ্চিত করা হয়।

৪. PQWL – এই ধরনের টিকিট হল পুল্ড কোটা ওয়েটিং লিস্ট যা ছোট এবং মাঝারি স্টেশন থেকে ওয়েটিং টিকিট নেওয়ার জন্য কাজে লাগে। এই ওয়েটিং টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুব কম।

৫. TQWL – আপনি যখন তৎকাল টিকিট বুক করেন এবং আপনি নিশ্চিত টিকিট পান না, তখন রেলওয়ে তৎকাল কোটা, ওয়েটিং লিস্ট ওয়েটিং টিকিট তৈরি করে। এই টিকিটের নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুব কম কারণ এর সাথে রেলের কোন কোটা যুক্ত নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026