Categories: দেশনিউজ

Indian Railway Rule: স্লিপার ও এসি কোচের জন্য নতুন নিয়ম এনেছে রেলওয়ে, না জানলে সমস্যায় পড়বেন

গোটা বিশ্বের মধ্যে ভারতের রেল নেটওয়ার্ক চতুর্থ বৃহত্তম। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবচেয়ে সাধ্যের মধ্যে খরচ করে যেই মাধ্যমে যাওয়া যায় তা হল রেল। এই ভারতীয় রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেলমন্ত্রক। এই ভারতীয় রেলওয়ে সাধারণ মানুষের পাশাপশি অনেক স্পেশাল কেসে নতুন নতুন সুবিধা আনে। আর এই সুবিধা দেওয়ার জন্য অনেক নতুন নিয়ম নিয়ে আসে ভারতীয় রেলওয়ে। যেমন বর্তমানে রাতের ট্রেনের জন্য স্লিপার ও এসি কোচের নিয়ম সংক্রান্ত কিছু পরিবর্তন করেছে ভারতীয় রেল।

আগের তুলনায় এখন ট্রেনে ঘুমানোর সময়ের পরিবর্তন করা হয়েছে। এর আগে রাতের যাত্রায় যাত্রীরা সর্বোচ্চ ৯ ঘণ্টা ঘুমাতে পারতেন। কিন্তু এখন এই সময় কমিয়ে ৮ ঘণ্টা করা হয়েছে। এর আগে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত যাত্রীদের এসি কোচ ও স্লিপারে ঘুমাতে দেওয়া হতো। কিন্তু রেলের নিয়ম অনুযায়ী এখন আপনি রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমাতে পারবেন। তবে এই ঘুমানোর সময়ে বেশ কয়েকটি নিয়ম মানতে হয়, নাহলে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।

নিয়মগুলির মধ্যে অন্যতম হল, রাত ১০ টার পর নাইট লাইট ছাড়া অন্য আলো জ্বালিয়ে রাখা যাবে না। কেউ রাতের বেলায় ফোনে উচ্চস্বরে কথা বলতে বা গান শুনতে পারবেন না। এমনকি আপনাকে গান শুনতে ইয়ারফোন ব্যাবহার করতে হবে। রাত ১০ টা থেকে সকাল ৬ টা অব্দি মিডল বার্থের যাত্রী নিচে বসতে পারবেন না। এছাড়াও ট্রেনের বগিগুলিতে ধূমপান, মদ্যপান এবং কোনও দাহ্য বস্তু বহন করা অনুমোদিত নয়। এই সমস্ত নিয়ম না মানলে বড় জরিমানা, এমনকি জেলও হতে পারে যাত্রীর।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026