সাধারণ মানুষের জন্য মেট্রো এখনই চলছেনা। কিন্তু এই মুহূর্তে যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাদের জন্য মেট্রো রেলের সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো জানিয়েছে আগামী সোমবার থেকে মেট্রো সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে এই সমস্ত পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের জন্য। সোমবার থেকে আপ এবং ডাউন মিলিয়ে সর্বমোট ৯০টি ট্রেন চলবে কলকাতা মেট্রোতে।
তার সাথে সাথেই কলকাতা মেট্রোর সময় সুচিতেও কিছুটা পরিবর্তন আসছে। সব দিনের মতই সকাল ৮ টা ৩০ মিনিটে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে ছাড়বে মেট্রো। কিন্তু এবারে দিনের প্রথমভাগে যে মেট্রো টাইমিং আছে সেটা ১১টা ১৫ থেকে বেড়ে হবে ১১টা ৩০। অন্যদিকে, কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে দিনের দ্বিতীয় ভাগের মেট্রো ছাড়বে দুপুর ৩টে ৪৫ মিনিটে ছাড়বে।
দুদিকের দুই স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৭টা নাগাদ। এই সময়টা ১ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, এই মেট্রো চলাচলের সময়টাও কমিয়ে দেওয়া হয়েছে। আগে ৩১ করা অর্থাৎ ৬২টি ট্রেন চলতো সব মিলিয়ে। কিন্তু এখন এই ট্রেনের সংখ্যা ৯০ করে দেওয়া হয়েছে। দুটো ট্রেনের মধ্যের ব্যবধান কমিয়ে দেওয়া হয়েছে।
এতদিন অবধি অফিস টাইম থাকলে ১১-১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যেত। কিত্নু এখন সোমবার থেকে ৮ মিনিটের মধ্যেই মেট্রো পাওয়া যাবে। তবে রবিবার এখনো মেট্রো বন্ধই থাকবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রো পরিষেবা চালাবে রেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…