রাজ্য

বাসের ভাড়া পরিবর্তন নিয়ে বড় ঘোষণা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের

লকডাউন এর পরবর্তী সময়ে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে বারংবার সংঘাতে গিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন এবং রাজ্য সরকার। কিন্তু এখনই, বাসের ভাড়া বৃদ্ধি হচ্ছে না, সেই নিয়ে শনিবার আরো এক প্রস্থ বিবৃতি রাখলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই ভাড়া বৃদ্ধি হচ্ছে না। সাধারণ মানুষের ওপর বর্তমানে আর্থিক বোঝা চাপানো যাবে না। করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বেসরকারি বাস একাধিক জায়গায় বেশি ভাড়া নিচ্ছে, তাই পকেটের চাপ বাড়ছে সাধারণ মানুষের। অন্যদিকে, বাস মালিক সংগঠন দাবি করেছে, রাজ্য সরকারের বাসের ভাড়া বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। তার পাশাপাশি বাস মালিকদের সহজ ঋণ দেওয়া উচিত ২ লক্ষ টাকা করে। আবার জয়েন কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভাড়া যদি না বাড়ে তাহলে বাস চালিয়ে যাওয়া সম্ভব নয়। সংগঠনে অনেকে মনে করছেন, কয়েক মাসের জন্য রোড ট্যাক্স মওকুফ করা কিন্তু যথেষ্ট নয়, বরং প্রয়োজন আছে এখানে ভাড়া বৃদ্ধি করার।

বর্তমান পরিস্থিতিতে পেট্রোল এবং ডিজেলের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। তার মধ্যে করোনাভাইরাসের কারণে লকডাউন হওয়ায় সবাই পরিস্থিতি অত্যন্ত দুর্বিষহ। এই পরিস্থিতিতে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, এবং এই কারণে সবজি মাছ এবং মাংসের দাম বৃদ্ধি হয়ে গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা বেড়ে গেছে। এরকম অবস্থায় যদি সাধারণ মানুষের উপরে আবার বাসের ভাড়া বৃদ্ধির চাপ দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা আরো খারাপ হবে বলে মনে করছেন ফিরহাদ হাকিম। পরিবহনমন্ত্রীর চাপে সুর নরম করলেও এখনো পর্যন্ত জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফ থেকে ভাড়া বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।

ফিরহাদ হাকিম বলেছেন, “করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষের হাতে টাকা-পয়সা একদম নেই। এখন ভাড়া বাড়ানো সম্ভব নয়। সাধারণ মানুষের কথা ভাবতে হবে বাস মালিকদের। এটা ঠিক যে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি বাস মালিকদের সমস্যায় ফেলেছে। কিন্তু, এই পরিস্থিতিতে বর্তমানে সাধারণ মানুষের ওপর চাপ দেওয়া সম্ভব নয়। তাই এখনই বাস ভাড়া বৃদ্ধি করবে না রাজ্য সরকার।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026