নিউজ

স্লিপার ক্লাসের টিকিটে বিনামূল্যে এসি ক্লাসে ভ্রমণ করুন Indian Railway তে, কি করে পাবেন এই সুবিধা?

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাদের জন্য এক নতুন সুখবর হল অটো আপগ্রেডেশন স্কিম। প্রাথমিকভাবে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। মনে করছেন কেন রেল তাদের লোকসান করতে চাইছে? বিশদে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

অটো আপগ্রেডিশন স্কিম এর অর্থ যাত্রীরা কোনরকম অতিরিক্ত অর্থ না দিয়েই নিজের শ্রেণীর টিকিটের পরিবর্তে এক শ্রেণী উপরের টিকিট পেয়ে যাবেন। অর্থাৎ যদি কোনো যাত্রী স্লিপার ক্লাসে টিকিট কেটে থাকেন তবে তিনি বিনামূল্যেই 3AC শ্রেণীতে আপগ্রেড হয়ে যাবেন। আর যদি কেউ 3AC শ্রেণীতে টিকিট কাটেন তিনি 2AC তে ও 2AC শ্রেণীতে টিকিট কাটলে 1AC শ্রেণীতে আপগ্রেডেশন পেয়ে যাবেন।

আসলে স্লিপার ক্লাসের টিকিটের জন্য মাঝে মাঝেই ব্যাপক সমস্যা হয়। এই জায়গায় এসি শ্রেণীতে তুলনামূলক কম চাহিদা থাকে। এই জায়গা থেকেই ভারতীয় রেল অটো আপগ্রেডেশন স্কিম আনার কথা ভেবেছে। কি করে হবে এই অটো আপগ্রেডেশন? ধরুন আপনি 3AC শ্রেণীতে টিকিট বুক করেছেন, কিন্তু তা কনফার্ম হয়নি। এমনকি চার্ট প্রস্তুতির আগে পর্যন্ত সিট রিজার্ভ হয়নি। কিন্তু চার্ট তৈরির সময় দেখা গেল আপনার সিট কনফার্ম হয়েছে। অন্যদিকে সিট ফাঁকা রয়েছে শুধুমাত্র 2AC ও 1AC তে। সেক্ষেত্রে আপনাকে বিনামূল্যে অটো আপগ্রেডিশন দেয়া হবে।

কিন্তু অটো আপগ্রেডেশন পাওয়ার জন্য টিকিট বুক করার সময় যাত্রীদের আপগ্রেডেশন অপশন দিতে হবে। ফরম পূরণ করার সময় সেই অপশনে টিক দেয়া না থাকলে সেই সমস্ত যাত্রীরা আপগ্রেডেশনের জন্য নির্বাচিত নয়। তবে অনেকের মনে একটাই প্রশ্ন জাগে যে আপগ্রেডেশন হলে কি পিএনআর নম্বর পরিবর্তিত হয়ে যায়? আপনাদের জানিয়ে রাখি আপগ্রেড হওয়া যাত্রীদের পিএনআর নম্বর অপরিবর্তিত থাকে।

Nirajana Nag

Recent Posts

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এবার ৬ লেনের উড়ালপুল! বদলে যাবে বিমানবন্দরের রাস্তা

কলকাতা ও শহরতলির যানজট সমস্যা এড়াতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)।…

May 14, 2026

বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, একধাক্কায় ডবল পেনশন! বড় ঘোষণা রাজ্য সরকারের

নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতিগুলিই ধাপে ধাপে…

May 14, 2026

উত্তরবঙ্গের জন্য বড় উপহার! এনজেপি-অমৃতসর রুটে ছুটবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস

রেল যাত্রীদের জন্য আরও এক বড় সুখবর। বাংলা পেল আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit…

May 14, 2026

Ayushman Bharat: কারা কারা পাবেন না ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা? সামনে এল বড় তথ্য

পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত…

May 14, 2026

প্রতি ঘণ্টায় ২৫০ থেকে ৩২০ কিলোমিটার, কাশ্মীরেও ছুটবে বুলেট ট্রেন! অমৃতসর থেকে জম্মু পৌঁছবেন মাত্র ২ ঘণ্টায়

মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে…

May 14, 2026

রেশনে আর মিলবে না আটা, দুর্নীতির বিরুদ্ধে কড়া অ্যাকশন নতুন খাদ্যমন্ত্রীর, দিলেন এই বার্তা

রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। নিম্নমানের আটা ও চালের…

May 14, 2026