নিউজ

একটি কন্যা সন্তান জন্মালে বপন করা হয় ১১০ টি গাছ, দেখে নিন রাজস্থানের এই গ্রামের কাহিনী

শ্রেয়া চ্যাটার্জী : সারা বিশ্ব যখন গ্লোবাল ওয়ার্মিং,আমাজন, অস্ট্রেলিয়ার বনাঞ্চলের দাবানলে ক্ষতবিক্ষত তখন রাজস্থানের কৃপালান্তি গ্রামে একজন কন্যা সন্তান জন্মালে তার পরিবর্তে লাগানো হয় ১১০ টি গাছ।

ভারতবর্ষের এখন বহু জায়গাতেই কন্যা সন্তানকে শুভ বলে মানা হয় না, কিন্তু ওই খটখটে মরুভূমির ওই রকম একটি গ্রামের মানুষগুলো কেমন পুরো বিশ্বকে সবুজ সতেজ করে তোলার জন্য একটা চেষ্টা করে চলেছেন। সত্যি ভাবলে অবাক হতে হয়।

যে কন্যা সন্তানটি জন্মালো তার ভবিষ্যতের কথা চিন্তা করেই, এই গাছগুলি লাগানো হয়। তবে এমন সুন্দর ভাবনাটি কার মাথায় এলো? তার কথাতো একটু জানতে হয়। শ্যামসুন্দর পালিওয়াল তার নাম। বহুদিন আগে তিনি তার কন্যাকে হারান এবং মনের সেই দুঃখকে মেটানোর জন্য তিনি এমন এক সুন্দর প্রথা চালু করেন।

ছয় বছরে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার গাছ এখানে লাগানো হয়েছে। তবে গাছগুলি শুধু লাগানো হওয়াই নয়, সেগুলিকে যত্ন করাও হয়। কন্যা সন্তান জন্মানোর পর একটি চুক্তি দ্বারা আবদ্ধ হন, তাদের এই চুক্তিতে লেখা থাকে যে গাছগুলি লাগানোর পরে এই গাছগুলির যত্নের দায়িত্ব তাদের এবং তারা মোট ৩১ হাজার টাকা ফিক্সড ডিপোজিট রেখে দিতে পারেন তাদের কন্যা সন্তানের নামে।

গাছগুলি যাতে সদাসতেজ এবং ভালো থাকে তার জন্য প্রত্যেকটি গাছের গোড়ায় লাগানো হয় অ্যালোভেরা গাছ। গাছগুলি মূলত ফলের গাছ হয় এবং সেই গাছ থেকে উৎপন্ন ফল তারা বাইরে বিক্রি করে আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পেরেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026