বিনোদন

বাংলা উচ্চারণে হোঁচট খেতেন, শুটিংয়ের আগে বর্ণপরিচয় পাঠ করতেন ‘খড়কুটো’র গুনগুন

‘খড়কুটো’-র সুবাদে তৃণা সাহা (Trina saha) টেলিটাউনের পরিচিত নাম। কিছুদিন আগেই বাংলার মেয়ে তৃণা ও তাঁর স্বামী অভিনেতা নীল ভট্টাচার্য ( Nil bhattacharya) তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কিন্তু একটা সময় ছিল যখন এই তৃণাকেই শুটিংয়ের আগে হাতে রীতিমত বর্ণপরিচয় ধরিয়ে দিয়ে পড়তে বলেছিলেন পরিচালক স্নেহাশিস চক্রবর্তী (snehashish chakraborty)।

স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় ‘খোকাবাবু’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তৃণার হাতেখড়ি। কিন্তু সেইসময় তৃণার বাংলা উচ্চারণ ভালো ছিল না। স্নেহাশিস চক্রবর্তী কোনোদিন কাজের সঙ্গে আপোষ করেন না। ফলে তিনি সোজাসুজি তৃণার হাতে ধরিয়ে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় প্রণীত ‘বর্ণপরিচয়’ বইটি। তবে তৃণা সবসময়ই স্বীকার করেন তাঁর অভিনয়ের উন্নতির পিছনে স্নেহাশিসের অবদান অনস্বীকার্য।

সহকারী পরিচালক হিসাবে তৃণা টলিউড ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। ‘আরশিনগর’-এ অপর্ণা সেন (Aparna sen) ও ‘জুলফিকার’-এ সৃজিত মুখার্জি (srijit Mukherjee)-কে অ্যাসিস্ট করেছেন তৃণা। অভিনয় করলেও তাঁর ইচ্ছা পরিচালনা করার। তৃণা জানিয়েছেন, সৃজিত মুখার্জি ও অপর্ণা সেনের কাছ থেকে পরিচালনার ব্যাপারে তিনি অনেক কিছু শিখেছেন।

ইন্ডাস্ট্রিতে সিনিয়রদের সঙ্গেও তৃণার সম্পর্ক যথেষ্ট ভালো। কৌশিক রায় (Kaushik Roy) ও চন্দন সেন (chandan sen) তৃণার অভিনয়ের প্রশংসা করেছেন। তবে ‘খড়কুটো’-র ‘গুনগুন’ চরিত্রটি অনেক সিনিয়র অভিনেত্রীদের টেক্কা দিয়ে পেয়েছিলেন তৃণা। লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) রীতিমতো অডিশন নিয়ে তৃণাকে সিলেক্ট করেছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026