বিনোদন

নীল-তৃণার জমজমাট মেহেন্দি অনুষ্ঠান, মেহেন্দি পরলেন অভিনেতা নীলও, ভাইরাল মেহেন্দি অনুষ্ঠানের ছবি

অবশেষে পরিণতি পেতে চলেছে অভিনেতা নীল ভট্টাচার্য (Nil bhattacharya) ও অভিনেত্রী তৃণা সাহা (Trina saha)-এর প্রেমের কাহিনী। 3রা ফেব্রুয়ারি হলো নীল ও তৃণার মেহেন্দি অনুষ্ঠান। নীল ও তৃণা তাঁদের বিয়ে নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত। তাই তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেহেন্দির ছবি। ছবিতে দেখা গেছে, মেহেন্দি অনুষ্ঠানে তৃণার পরনে ছিল রূপোলি রঙের লেহেঙ্গা-চোলি। তার সঙ্গে মানানসই করে তৃণা পরেছিলেন সোনার নেকপিস ও ইয়ারিং। নীলের পরনে ছিল সাদা রঙের প্রিন্টেড পাঞ্জাবী। নীলও নিজের হাতের পাতায় মেহেন্দি দিয়ে হৃদয় এঁকে লিখলেন তৃণার নাম। তৃণার মেহেন্দি অনুষ্ঠানে ছিল গানের আয়োজন। এই মুহূর্তের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণা। তৃণা নিজের মেহেন্দির ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁর ও নীলের প্রেমকাহিনী তাঁর খুুব পছন্দের।

সম্প্রতি নীল ও তাঁর হবু স্ত্রী তৃণাকে আইবুড়ো ভাত খাইয়েছেন ইন্ডাস্ট্রির অপর সেলিব্রিটি কাপল অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (oindrila sen)। অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন অ্যাপার্টমেন্টে বসেছিল আইবুড়ো ভাতের আসর। অঙ্কুশের পরনে ছিল অরেঞ্জ রঙের টি-শার্ট এবং কালো রঙের জিনস। ঐন্দ্রিলার পরনে ছিল কালো টপ ও নীল জিনস। কিন্তু অঙ্কুশের সঙ্গে মিলিয়ে ঐন্দ্রিলা কালো টপের উপর একটি অরেঞ্জ রঙের শ্রাগ পরেছিলেন। নীলের পরনে ছিল অফ হোয়াইট পাঞ্জাবী ও তৃণমূল পরেছিলেন গ্রে রঙের লং কূর্তি। নীল, তৃণার খাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি যথারীতি ভাইরাল হয়েছে। কিছুদিন আগে নীল ও তৃণা প্রি-ওয়েডিং ফটোশুট করিয়েছেন। তার কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তৃণা। ছবিগুলির কয়েকটিতে তৃণার পরনে রয়েছে বেবি পিঙ্ক রঙের লেহেঙ্গা-চোলি যাতে রুপোলি রঙের জরির কাজ রয়েছে। তার সঙ্গে মানানসই করে তৃণা পরেছেন হোয়াইট স্টোনের গয়না। নীলের পরনে রয়েছে আকাশি ও সাদা রঙের কারুকারুকার্য করা শেরওয়ানি। বাকি ছবিগুলিতে তৃণার পরনে রয়েছে আকাশি রঙের গাউন এবং নীলের পরনে রয়েছে ডার্ক রঙের ব্লেজার। নীল ও তৃণার প্রি-ওয়েডিং ফটোশুট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

2020-র বর্ষশেষের রাতে যথারীতি পার্টি করতে বেরিয়ে পড়েছিলেন নীল ও তৃণা। তাঁরা দুজনে গিয়েছিলেন কলকাতার অভিজাত বার কাম রেস্টুরেন্ট ‘লর্ড অফ ড্রিঙ্কস’-এ। সেখানে গিয়ে ইন্সটাগ্রাম রিল বানিয়েছেন নীল ও তৃণা। তৃণা সেই রিলটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। রিলটিতে দেখা যাচ্ছে নীলকে চুম্বন করছেন তৃণা। নেটিজেনরা নীল ও তৃণাকে নতুন বছরের জন্য এবং আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

নীল ও তৃণা অবশেষে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। আপাতত বিয়ের আগেই তাঁরা শুরু করে দিয়েছেন ব্যাচেলর পার্টি। কিছুদিন আগেই বন্ধুদের সঙ্গে দার্জিলিং থেকে ঘুরে এসেছেন নীল। তৃণাও কলকাতা শহরের এক অভিজাত রিসর্টে বান্ধবীদের সঙ্গে রাতভর পার্টি করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নীল ও তৃণা। 9ই জানুয়ারি হয়ে গিয়েছে নীল ও তৃণার সঙ্গীত এবং এনগেজমেন্ট। 4 ঠা ফেব্রুয়ারি অর্কিড গার্ডেন্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে। তবে ভ‍্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি পি.সি.চন্দ্র গার্ডেনে হবে নীল ও তৃণার গ্র‍্যান্ড রিসেপশন। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে। নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ। তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026