স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে প্রথমের সারিতেই আসে ‘খড়কুটো’র নাম! গুনগুন আর বাবিনের খুনসুটি, ঝগড়া, প্রেম, আর ভালোবাসা সবটাই উপভোগ করে মা কাকিমারা। তবে কয়েকসপ্তাহ ধরে এই ধারাবাহিকের টিআরপি ক্রমশ নিম্নমুখী। কারণ অন্য ধারাবাহিকের মতো গুনগুন ও বাবিনের মধ্যেও নিয়ে আসা হয়েছিল তৃতীয় ব্যক্তিকে। বাবিনের জীবনে আবির্ভাব ঘটেছিল তিন্নির। কিন্তু চিত্রনাট্যে এই দুই প্রিয় চরিত্রের মধ্যে তিন্নির অনাধিকার প্রবেশ না পসন্দ দর্শকদের। তাই এবার ধারাবাহিকের টিআরপি বাড়াতে ফের নতুন ট্যুইস্ট আনতে চলেছে পরিচালক মশাই।
খড়কুটো গল্পের নতুন মোচর আনতে বারংবার ধারাবাহিকে হাজির হয় নতুন নতুন চরিত্র। আর এবার বড়দিনে এক নতুন চরিত্রের আর্বিভাব হতে চলেছে ‘খড়কটো’ ধারাবাহিকে। আর নতুন চরিত্রের নাম ‘লিটল গুনগুন!’ সম্প্রতি স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া পেজে একটি প্রোমো পোস্ট করা হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে ‘গুনগুন’ সান্তা ক্লজ সেজে বাড়ির প্রত্যেকের ঘরে ঘরে উপহার ভরা মোজা রেখে আসছে। কিন্তু নিজের ঘরে এসে ক্রেজিকে খুঁজে না পেয়ে একেবারে অবাক হয়ে যায় গুনগন। কিন্তু গুনগুনের বিছানায় রয়েছে ঝলমলে আলোয় রাখা একটা সারপ্রাইজ। সৌজন্য গুনগুনের জন্য রেখেছে একটা ছোট্ট পুতুল। যার গায়ে লেখা লিটল ‘গুনগুন!’
‘খড়কুটো’ ধারাবাহিকের এই প্রোমো ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়াতে। সৌগুনের অনুগামীরা মনে করছেন এবার হয়তো গুনগুন হয়তো মা হতে চলেছে। আর সেই সুখবর বাবিন এভাবে দিয়েছে সকলকে। ধারাবাহিকে এই নতুন মোড় আসাতে তা কেউ ধরতে পারেনি। আর এতেই খুশিতে পাগল হয়েছে সৌগুন ফ্যানেরা। সোশ্যাল মিডিয়াতেই খুশিতে অনুগামীরা‘সৌগুন’কে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই প্রমো। কিছুদিন আগে সৌগুন গোটা পরিবারের সাথে দার্জিলিংয়ে ছুটিও কাটাতে যায়! আর সেখান থেকে ফিরেই দর্শকদের সুখবর দেন টিভির প্রিয় জুটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…