বলিউড

Neel-Trina: বিচ্ছেদের পথে নীল-তৃণার সম্পর্ক? মুখ খুললেন খোদ অভিনেত্রী

নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। নিজেদের রসায়নের কারণে শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চায় তারা। তবে সম্প্রতি তাদের সম্পর্ক নিয়েই শোরগোল পড়েছে মিডিয়ামহলে। শোনা যাচ্ছে, তাদের নাকি বিচ্ছেদ হতে চলেছে! তৃণার জন্মদিনেও নাকি দেখা মেলেনি নীলের। সব মিলিয়ে তাদের বিচ্ছেদের খবর এখন রীতিমতো শোরগোল ফেলেছে। এবার সেই প্রসঙ্গ নিয়েই মুখ খুললেন খোদ অভিনেত্রী।

এই রটনা আগেই হেসে উড়িয়ে দিয়েছেন নীল। তার কথায় তিনি তৃণার জন্মদিনের দিন আগের ছবিও শেয়ার করেছিলেন। তবে ছবিটি কিছুদিনের পুরনো হাওয়ায় তা চোখে পড়েনি অনেকের। পাশাপাশি তিনি এও জানিয়েছেন সবটা সোশ্যাল মিডিয়ার পাতায় দেখিয়ে করা সম্ভব নয়। কিছু বিষয় তাদের একান্ত ব্যক্তিগত। তৃণার অসুস্থতার কথাও উঠে এসেছে অভিনেতার কথায়। অতিরিক্ত ডায়েট মেন্টেন করার কারণে প্রেসার লো হয়ে গিয়েছে অভিনেত্রীর। পাশাপাশি রয়েছে কাজের চাপও।

এবার সেই একই সুর শোনা গেল তৃণার কথাতেও। অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে বেশিরভাগ মানুষের জীবন সোশ্যাল মিডিয়ার গণ্ডিতে আটকে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যদি কেউ হাসিমুখে ছবি শেয়ার করেন তাহলে তারা ভালো আছেন, নয়তো নয়। একথা ভিত্তিহীন বলেই মনে করেন অভিনেত্রী। বিশেষ কথা না বাড়িয়ে অভিনেত্রী জানিয়েছেন, তিনি নীলের সাথে ভালোই রয়েছেন। উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেত্রী নিজের আসন্ন ধারাবাহিক ‘বালিঝড়’এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ফেব্রুয়ারি মাসেই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে তার এই ধারাবাহিক। অন্যদিকে নীল ব্যস্ত রয়েছেন নিজের ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ নিয়ে। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম দুই সফল তারকা তারা, সেকথা অবশ্য আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026