বিনোদন

হাতে হাত! গোপনে সাতপাকে বাঁধা পড়লেন তৃণা সাহা, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি অভিনেত্রী তৃণা সাহা নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নববধূর সাজে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সং হিসাবে বিখ্যাত হিন্দি ফিল্ম ‘রাজি’-এর ‘দিলবারো’ গানটি ব্যবহার করেছেন তৃণা। তৃণাকে সাধারণতঃ ওয়েস্টার্ন আউটফিটে বেশি দেখা যায়। কিন্তু হঠাৎ তাঁর এই নতুন বৌ-এর সাজ দেখে নেটিজেনদের একাংশের মধ্যে সাড়া পড়ে যায়। অনেকেই মনে করতে থাকেন,তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’করলেন। কারণ কিছুদিন আগেই অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা ফটোশুট করেছেন। অনেকেই ভাবতে থাকেন,ওই ফটোশুট হয়তো প্রি-ওয়েডিং ফটোশুট ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তৃণা নিজেই ব্যাপারটি খোলসা করেন। তিনি ভিডিওটির নিচে ক্যাপশন দেন। সেই ক্যাপশন অনুযায়ী দেখা যায়,তৃণা সবাইকে গুনগুনের বিয়েতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা। এই বিয়ের দৃশ্যটি ছিল ‘খড়কুটো’র দৃশ্য। তবে তৃণার দেওয়া এই মজাদার সারপ্রাইজ নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। তাঁরা তৃণার নববধূর সাজেরও প্রশংসা করেছেন।

প্রসঙ্গত,কিছুদিন আগেই তৃণা ও তাঁর বয়ফ্রেন্ড নীল ভট্টাচার্য পুজো উপলক্ষ্যে একটি ফটোশুট করেছেন। সেই ফটোশুটে দুজনেই লাল-সাদা রঙের পোশাক পরেছিলেন। এমনকি নীল ও তৃণা দুজনে একটি ডান্স ভিডিও শুট করেন যেখানে তাঁদের দুজনকে বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম ‘-এর ‘ফলক তক ‘ গানটির সাথে ডান্স পারফরম্যান্স করতে দেখা যায়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়া নেটিজেনদের কাছে তৃণা ও নীলের ফটোগুলি প্রশংসনীয় হয়েছে।

এই মুহূর্তে তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে। অপরদিকে নীল ভট্টাচার্য অভিনয় করছেন জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে। তিনি এই ধারাবাহিকে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন। নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026