পলিটিক্স

ভাইপোর ভয়ে কাঁপে রাজ্যের প্রশাসন, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরেই তিনি সংবাদমাধ্যমের সামনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। রাজ্যের ভোট পরবর্তী হিংসার চিত্র তুলে এনে নন্দীগ্রামে বিজেপি বিধায়ক তুলোধোনা করলেন সংবাদমাধ্যমকে এবং তার পাশাপাশি একাধিক মন্তব্য করলেন তৃণমূলের বিরুদ্ধে।

এদিন একাধিক বিজেপি বিধায়ক একসাথে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এছাড়াও দলত্যাগ বিরোধী আইন নিয়ে রাজ্যপাল এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কথা হয়েছে। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, তিনি এই আইন কার্যকর করেই ছাড়বেন। এছাড়াও রাজ্যপালের সঙ্গে দেখা করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি।

তিনি বলেছেন, “তৃণমূল একটা ব্যক্তিকেন্দ্রিক দল, বিজেপি নয়।” এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আবারও তাকে ভাইপো বলেন। তার সঙ্গেই তিনি রাজ্যের নারী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি বলেন, “রাজ্যে কোনো নারিসুরক্ষা নেই। মহিলা সাংসদদের উপরে হামলা হচ্ছে বাংলায়।” অন্যদিকে আবার অভিষেক বন্দোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনে প্রভাব খাটাতে থাকেন। তাই পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনা।

সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “রাজ্যে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে, রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে ক্রমাগত ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। অত্যাচারিত হয়েছেন বিজেপি কর্মীরা। বারংবার জনপ্রতিনিধিদের আক্রান্ত হতে হচ্ছে। তৃণমূলের সন্ত্রাসে বহু বিজেপি কর্মী এখনো পর্যন্ত ঘরছাড়া। বাম আমলে এরকম অনেক লড়াই হয়েছে কিন্তু এরকম প্রশাসন আমরা দেখিনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026