দেশ

‘ত্রিপুরা কইতাসে মমতাদি আইতাসে’, লোকসভা ভোটের আগে ত্রিপুরায় শুরু তৃণমূলের ‘খেলা’

২০২৪ লোকসভা ভোটকে কেন্দ্র করে একাধিক রাজ্যে এবারে শক্তি বৃদ্ধি করার জন্য এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এবারে মুকুল রায় কে সঙ্গে করে তাদের আগামী টার্গেট হলো ত্রিপুরা। বিপ্লব দেবের শাসিত এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বহুদিন হলো প্রবেশ করার চেষ্টা করছে। আগেকার সময়ে যখন মুকুল রায় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তখন ত্রিপুরাতে তৃণমূলের ৬ জন বিধায়ক ছিল। কিন্তু তারপর মুকুল রায় বিজেপি তে যোগদান করার পরে সেখান থেকে সমস্ত বিধায়ক বিজেপিতে চলে যান। তারপর থেকেই ত্রিপুরা কার্যত তৃণমূলশূন্য।

কিন্তু মুকুল রায়কে আবারো দলে ভেড়ানোর পরে এবারে ত্রিপুরা জয়ের উদ্দেশ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর তাই জন্যই ইতিমধ্যেই ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে খেলা হবে স্লোগান। ত্রিপুরায় বাঙালির সংখ্যা প্রচুর, তার পাশাপাশি বহুদিন ত্রিপুরায় বামশাসন চলে এসেছে। একটা সময় ছিল যখন ত্রিপুরা থেকে বামফ্রন্টকে সরানো অত্যন্ত কঠিন ছিল কিন্তু পরবর্তীতে বিজেপি এসে সেই কাজটা করে দেখিয়েছে। সুতরাং, এবার তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে পাখির চোখ করেছে।

আগামী লোকসভা নির্বাচনের জন্য সবার আগে লক্ষ্য হলো অন্যান্য রাজ্যে নিজেদের ক্ষমতা বিস্তারিত করা। আর এই লক্ষ্যে বাঙালি অধ্যুষিত রাজ্য আসাম এবং ত্রিপুরার দিকে টার্গেট নিয়েছে ঘাসফুল ব্রিগেড। তার জন্য ইতিমধ্যেই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিয়ে আসা হয়েছে একটি নতুন গান। এই গানের নাম হল, “ত্রিপুরা কইতাসে, মমতাদি আইতাসে।”

গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। বহু মানুষ এই গানটি নিজেদের প্রোফাইলে শেয়ার করছেন। এই গানে মূলত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনদরদি প্রকল্পের ব্যাপারে জানানো হয়েছে। খাদ্যসাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, সমস্ত প্রকল্পের ভালো দিকগুলো তুলে ধরা হয়েছে এই গানে। অন্যান্য রাজ্যে যদি নিজের ক্ষমতা বিস্তারিত করতে না পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তকমা অধরাই থেকে যাবে। সে ব্যাপারটি ভালো করেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হওয়ার পরেই মুকুল রায় কে সঙ্গী করে কাজ শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026