মলয় দে নদীয়া: শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস S.C. , S.T., O.B.C. ছেলের আয়োজনে, ফুলিয়া পাড়া বাস স্ট্যান্ড সংলগ্ণ বারোয়ারি প্রাঙ্গণে স্বর্গীয় আনন্দ মোহন বিশ্বাসের স্মরণসভা পালন করলো। উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, পুত্র আবির রঞ্জন বিশ্বাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন সরকার, জেলা পরিষদ সদস্য নিমাই বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামাণিক সহ অঞ্চলের বিভিন্ন প্রধান উপপ্রধান এবং সদস্যরা।
গত 2003 সালে তিনি পরলোকগমন করেন। পরবর্তীতে তার সুযোগ্য সন্তান আবির রঞ্জন বিশ্বাস বর্তমান রাজ্য সভার সদস্য হিসেবে মনোনীত হন। আবির রঞ্জন বিশ্বাস জানান “নদীয়া জেলার রূপকার কথাটা আমাদের বা দলের নয়, সাধারণ মানুষের দেওয়া এই উপাধি, আজও আমাদের সমৃদ্ধ করে। পূর্ণমন্ত্রী না থেকও কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়, নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সহ বেশ কয়েকটি নজিরবিহীন দৃষ্টান্ত আজও শিক্ষনীয়। এমপি তহবিলের আধুনিক হাই মার্স লাইটে জেলাকে আলোকিত করেন তিনি।” বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান “তাঁর মতো অবিভাবক আজ বড়ই অভাব।”
উদ্যোক্তা সংগঠনের সভাপতি “সৈকত দাস জানান ছোটবেলা থেকে রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে আনন্দ জেঠুর অনুপ্রেরণায়। “সকাল ১১ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে, অঙ্কন, আবৃত্তি, শীতবস্ত্র বিতরন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতিচারণ করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…