পলিটিক্স

রাজ্যসভায় পাঠানো হতে পারে মুকুল রায়কে, রাজনীতির অলিন্দে বড় সমীকরণ তৃণমূলের

আবারও নতুন করে বিজেপিকে চাপে ফেলার পরিকল্পনা গ্রহণ করছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় আপাতত দুটি আসন খালি রয়েছে এবং তার একটি আসনের জন্য নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে সেই আসনটি হলো প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী ছেড়ে যাওয়া আসন। আগামী ৯ আগস্ট এই আসনের নির্বাচন হওয়ার কথা। তাই তার আগে আরও একটি নতুন মাস্টার স্ট্রোক এর পরিকল্পনা গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস।

দীনেশ ত্রিবেদী ছেড়ে যাওয়া ওই আসনে রাজ্যসভার প্রার্থী হিসেবে যেতে পারেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের তরফে অনেক আসনের ভিড় থাকলেও, সূত্রের খবর তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন মুকুল। মুকুল কে রাজ্যসভায় পাঠিয়ে বিজেপিকে নতুন করে চাপে ফেলার পরিকল্পনা গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস। এমনিতেই আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে তৃণমূল। এই কারণে মুকুল রায়কে তুরুপের তাস করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করে ফেলেছেন মুকুল রায়। তবে এই সাক্ষাৎ এর মূল কারণটি হলো, যদি তাকে রাজ্যসভায় প্রার্থী করা হয় তাহলে তাকে বিধানসভার বিধায়ক পদ ত্যাগ করতে হবে।

সূত্রের খবর ইতিমধ্যেই তৃণমূল ভবনে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে মুকুল রায় বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলে আরো একটি সমস্যা রয়েছে। যদি তিনি ছেড়ে যান তাহলে তাকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদ ত্যাগ করতে হবে। রীতি অনুযায়ী বিধানসভার বিরোধী দলের নেতাকে এই কমিটির চেয়ারম্যান করা হয়। মুকুল রায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ দেওয়ার পরে তাকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বিজেপি। ইতিমধ্যেই তারা দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য উঠে পড়ে লেগেছে।

আগামী পাঁচ বছরের জন্য মুকুল রায় কে বিধায়ক পদে রেখে দেওয়াটা খুব একটা সহজ কাজ হবে না তৃণমূল কংগ্রেসের পক্ষে। যদি মুকুল রায় কে এখনই কোন জায়গায় পরিবর্তন না করা হয় তাহলে পরে হয়ত সমস্যা হতে পারে। এই কারণেই নতুন সমীকরণ তৈরি চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে মুকুল রায় কে যদি রাজ্যসভায় পাঠানোর সম্ভব হয় তাহলে একদিকে যেমন রাজ্যসভায় বিজেপির বিরুদ্ধে একজন দোর্দণ্ডপ্রতাপ নেতা চলে আসবেন। অন্যদিকে বিজেপিকে এতদিন যে রাজনৈতিকভাবে নাচানো হয়েছে সেটাও দেখিয়ে দেওয়া যাবে।

পাশাপাশি মুকুল রায় যদি বিধানসভায় বিধায়ক পদ পরিত্যাগ করেন তাহলে লোকসভায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া শিশির অধিকারী এবং সুনীল মণ্ডল এর উপরে সাংসদ পদ খারিজের জন্য বিস্তর চাপ দেওয়া যাবে। সুতরাং অংকটা দাড়াইলো, একদিকে মুকুল রায় গেলেন রাজ্যসভায় বিজেপি বধে, অন্যদিকে লোকসভায় চাপে পড়ল বিজেপি। অর্থাৎ ১ এর বদলে ২। সমীকরণটা আরো এক দিক থেকে গুরুত্বপূর্ণ, ইতিমধ্যেই বিজেপির বিধায়ক সংখ্যা হয়ে গিয়েছে ৭৫। তার মধ্যে আবার যদি মুকুল রায় বিধায়ক পদ ত্যাগ করেন তাহলে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ৭৪এ। রাজ্যসভায় মুকুল রায় সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন। তার সঙ্গেই তৃণমূল কংগ্রেসের সংগঠন তৈরী দিকটা লক্ষ্য রাখবেন। অন্যদিকে কৃষ্ণনগর উত্তর আসনে যদি আবারও নির্বাচন হয় তাহলে তৃণমূল কংগ্রেসের জিতে আসার সম্ভাবনা প্রবল কারণ এই আসনে বিজেপি হওয়ার থেকেও বেশি কার্যকর ছিল মুকুল হাওয়া।এই কারণে শেষমেষ গিয়ে ক্ষতি হবে বিজেপিরই। এই কারণেই মুকুল রায়কে নিয়ে নতুন করে সমীকরণ তৈরীর জন্য উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026