নিউজ

ত্রানের টাকায় নির্বাচনী ফান্ড সংগ্রহের চেষ্টা তৃনমূলের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিপূরণের টাকা থেকে ভোটের ফান্ড জোগাড় করছে তৃণমূল, এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দুপুরে এমনটাই অভিযোগ করেন তিনি। দিলীপ ঘোষের কথায়, ক্ষতিগ্রস্তদের মিথ্যে তালিকা দিচ্ছে রাজ্য সরকার। আর এই মিথ্যে তালিকা দিয়েই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে। দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপ বাবু এদিন বলেছেন, ‘বুলবুলের ত্রাণ নিয়ে রাজনীতি করছে তৃণমূল। বিজেপি কর্মীদের ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। বিজেপি কর্মীরা বিডিও অফিসে জিজ্ঞেস করলে বলা হচ্ছে ত্রাণ লিস্টে তাদের নাম নেই। কেন্দ্রীয় মন্ত্রীদের আক্রান্ত এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে।

রাজ্যপালকে সঠিক তথ্য জানানো হচ্ছেনা। তাই আমাদের মনে হচ্ছে রাজ্য সরকার বুলবুল নিয়ে তথ্য লুকানোর চেষ্টা করছে। বুলবুল নিয়ে মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা বলছেন ১ লক্ষের কিছু বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এদিকে রাজ্য সরকার বলছে ৫ লক্ষের বেশি।’

দিলীপ বাবুর মতে ক্ষতিগ্রস্তদের তালিকা বিডিও অফিস থেকে জানানো উচিত। যে যে এলাকা বুলবুলে আক্রান্ত হয়েছে সেখানকার ঠিকভাবে সার্ভে করে ছবি তুলে বিডিও অফিসে রাখা হোক। সেখান থেকেই ঠিকভাবে ত্রাণ বিলি করা হোক। তিনি প্রশ্ন করেছেন, ‘এভাবে কি তৃণমূল ভোটের ফান্ড জোগাড় করছে?’

বুলবুল নিয়ে মন্তব্য করার পাশাপাশি রাজ্যপালকে রাজ্য সরকার খাঁচায় ভরে রাখতে চাইছে বলে মন্তব্য করেন দিলীপবাবু। তাঁর মতে রাজ্যপাল বাইরে বেরোলে অনেক অপ্রিয় সত্য কথা সামনে এসে পড়বে, তাই রাজ্যপালকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে।bu

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026