বিনোদন

সদ্য বিয়ে হয়েছে অভিনেত্রী তৃণার, নতুন বউয়ের পরনে বোরখা, হু হু করে ভাইরাল ভিডিও

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো। সৌজন্য ও গুনগুনের প্রেমকাহিনী পৌঁছে গেছে ঘরে ঘরে। মধ্যবিত্ত পরিবারের ছেলে সৌজন্য ও ধনী পরিবারের মেয়ে গুনগুনের বিয়ের দৃশ্য দর্শকদের মনোরঞ্জন করেছে। অপরদিকে সিরিয়ালে এই মুহূর্তে পুটুপিসি ও সুকল‍্যাণের বিয়ে নিয়ে শুরু হয়েছে বেজায় ঝামেলা। পুটুপিসি ও সুকল‍্যাণের বিয়ের স্বপ্ন প্রায় ভেস্তে যাওয়ার মুখে। ফলে শেষ পর্যন্ত এই বিয়ের কেসের হাল ধরেছে মুখোপাধ্যায় পরিবারের হুল্লোড় গ‍্যাং। ফলে তারা পেতেছে ফাঁদ। তাদের এই প্ল্যান ক্লিক করে কিনা তা দেখতেই গুনগুন অ্যান্ড টিম ছদ্মবেশে পৌঁছে গিয়েছে রেস্টুরেন্টে। এই সময় গুনগুন পরে নিয়েছে বোরখা যাতে তাকে কেউ চিনতে না পারে। যথারীতি গুনগুনের চরিত্রাভিনেত্রী তৃণা সাহা (Trina saha) বোরখা পরে একটি  রিল বানিয়েছেন  এবং ইন্সটাগ্রামে   শেয়ার করেছেন যেটি সাইবার দুনিয়ায় ভাইরাল হয়েছে। এই মুহূর্তে ভোটের মুখে টেলিটাউন ও টলিটাউনে রাজনীতির বিভেদ দেখা দিয়েছে। একে একে সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা যোগ দিচ্ছেন রাজনৈতিক দলগুলিতে। ফলে হিন্দু ধর্মাবলম্বী তৃণার বোরখা পরা ভিডিও ভাইরাল হয়ে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে ভেবে ভয় পাচ্ছেন ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধাররা।

‘খড়কুটো’-র গ্রহনযোগ্যতার কারণে ‘খড়কুটো’-র হিন্দি রিমেক করার কথা ভাবছে সিরিয়ালটির প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’। ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল ব্যানার্জী (Shaibal Banerjee) ও লীনা গাঙ্গুলি (Leena Ganguly) খুব শীঘ্রই মুম্বই পাড়ি দিচ্ছেন ‘খড়কুটো’-র হিন্দি রিমেক তৈরী করার জন্য। মুম্বইতে চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হতে চলেছে ‘খড়কুটো’-এর হিন্দি রিমেকের প্রি-প্রোডাকশন। প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে অন্তত তিন-চার মাস লাগবে বলে জানিয়েছেন লীনা। লীনা বলেছেন, গুনগুন ও সৌজন্য-র ভূমিকায় হিন্দিভাষী নতুন বাঙালি প্রতিভা তাঁর পছন্দ। তবে মুম্বইয়ের বাঙালি ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে চান তিনি। লীনা জানিয়েছেন, ‘খড়কুটো’ ও ‘ইচ্ছেনদী’-র হিন্দি রিমেক করা হবে।

এর আগে ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘কে আপন কে পর’-এর হিন্দি রিমেক করা হয়েছে। তবে হিন্দি রিমেক করতে গিয়ে চিত্রনাট্যও কিছুটা পরিবর্তিত করতে হয়। ‘পটলকুমার গানওয়ালা’ ও ‘ভুতু’-র হিন্দি রিমেকের সময় এই ধরনের পরিবর্তন হয়েছিল। তবে নিত্যনতুন হিন্দি কনসেপ্টের ভিড়ে ‘খড়কুটো’-এর হিন্দি রিমেক কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026