Image Source : Twitter/@BJP4India
Tripura Assembly Election 2023: গত সপ্তাহে তৃণমূলের পরে এবার বৃহস্পতিবার আগরতলায় রবীন্দ্রভবনে ত্রিপুরা বিধানসভা ভোটের ইশতেহার প্রকাশ করে দিল ভারতীয় জনতা পার্টি। এই ইশতেহার প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গেরুয়া শিবিরের ইস্তেহারে রয়েছে একাধিক বড় বড় চমক। বর্তমান প্রজন্ম এবং মহিলা ভোটব্যাংক কে লক্ষ্য করে ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কিছু বড় প্রতিশ্রুতি দিলেন গেরুয়া শিবিরের সভাপতি। বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে ত্রিপুরায় জয়লাভ করার জন্য মরিয়া দুটি দল।
কলেজ ছাত্রদের স্মার্টফোন, ছাত্রীদের স্কুটি, ভূমিহীন নাগরিকদের পাট্টা থেকে শুরু করে মা ক্যান্টিন এর কাছে অনুকূলচন্দ্র ক্যান্টিন থেকে ৫ টাকায় দিনে তিনবার করে খাবার দেওয়ার বন্দোবস্ত করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। জনজাতি এবং উপজাতির ভোট পাওয়ার জন্য বিজেপির ইস্তাহারে এবার বাংলা মডেল দেখা গিয়েছে। প্রধান প্রতিশ্রুতি হিসাবে রয়েছে, ত্রিপুরা সংকল্প পত্র ২০২৩। তবে এগুলি ছাড়াও আরো বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।
এগুলির মধ্যে প্রথমটি হল, বালিকা সমৃদ্ধি প্রকল্প যেখানে কন্যা সন্তানের জন্মের জন্য আর্থিকভাবে দুর্বল অংশ থেকে প্রতিটি পরিবারকে পঞ্চাশ হাজার টাকা সাহায্য করা হবে বন্ড হিসেবে। দ্বিতীয়টি হল, মেধাবী কলেজ ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদানের জন্য মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা শুরু করতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সমস্ত সুবিধাভোগীদের দুটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন তিনি। সকল ভূমিহীন নাগরিকদের জমির পাট্টা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে বিজেপির সংকল্পে।
২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহরের সমস্ত নথিভুক্ত সুবিধাভোগীদের জন্য সুলভ মূল্যের আবাসন তৈরি করবে বলেও জানানো হয়েছে। অনুকূলচন্দ্র ক্যান্টিন থেকে ৫ টাকায় প্রতি প্লেটে দিনে তিনবার ভর্তুকিযুক্ত রান্না করা খাবার পাওয়া যাবে। Pds সুবিধা প্রকৃতির জন্য প্রতি মাসে বিনামূল্যে চাল এবং গম এবং বছরে চার বার ভোজ্য তেল সরবরাহ করা হবে সরকারের তরফ থেকে। প্রস্তাবিত ১২৫ তম সংবিধান সংশোধনী বিলের এখতিয়ার এর মধ্যে TTAADC কে বৃহত্তর স্বায়ত্তশাসন এবং অতিরিক্ত আইনি নির্বাহী এবং প্রশাসনিক ক্ষমতা প্রদানের লক্ষ্যে পুনর্গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…
Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…
Fans of Hulu’s post-apocalyptic drama Paradise can rest assured that showrunner Dan Fogelman has a…
Actor Jim Beaver has penned an emotional tribute to his Supernatural co-star and real-life partner…
Paramount+ has confirmed that Criminal Minds: Evolution will return for its 19th season on May…
Norway’s Princess Mette-Marit made an unexpected appearance at the Royal Palace in Oslo to welcome…