দুর্গাপূজা একেবারে কাছাকাছি চলে এসেছে। তার মধ্যে এবারে মানিক সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার সরকারি কর্মচারী এবং কর্মচারীদের বিভিন্ন বিভাগের জন্য একটি উৎসব অনুদান বা পুজোর বোনাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রবিবার। ৮ অক্টোবর থেকে এই উৎসব শুরু হতে চলেছে। তার আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, “রাজ্য সরকার এই বছর বিভিন্ন স্তরের কর্মচারীদের উৎসব বোনাস দিতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বৃদ্ধি পেতে চলেছে এই বছর থেকে। বিভিন্ন স্তরের কর্মচারীরা এই সিদ্ধান্তের মাধ্যমে উপকৃত হতে চলেছেন।”
সরকারের অর্থ বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা পেয়ে যাবেন ২০০০ টাকা করে অতিরিক্ত। PTW কর্মচারীরা, চুক্তিভিত্তিক কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা সাহায্যকারী, হোমগার্ড এবং এসপিও পেয়ে যাবেন ২২০০ টাকা বোনাস।
তবে যদি কেউ অন্যান্য অনুষ্ঠানের জন্য এই বোনাস গ্রহণ করতে চান, সেই অপশন খোলা রয়েছে। বড়দিন, গুড়িয়া পূজা, বুদ্ধ পূর্ণিমা, ঈদ উল আযহা, ঈদুল ফিতর, গুরু নানকের জন্মদিন বা মহাবীর জয়ন্তীর মত বিভিন্ন উৎসবের জন্য এই বোনাস পাওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে সেই কর্মচারীরা কিন্তু দুর্গাপূজার জন্য বোনাস পাবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…