টলিউড

TRP তালিকা: প্রথম সপ্তাহেই বাজিমাত ‘উমা’র! এবারেও সেরা ‘মিঠাই’ ‘অপরাজিত অপু’, থমকে গেল সর্বজয়া

বাঙালির ড্রয়িং রুমে কখনও ঘাটতি দেখা যায়নি বিনোদনের। এই মহামারীতে পরপর সিনেমা হলের দরজা বন্ধ হলেও রমরমিয়ে চলেছে বাংলা ধারাবাহিক। আর প্রতি সপ্তাহে ধারাবাহিকের টিআরপি চার্ট খলেই বোঝা যায়, দর্শকদের বাংলা ধারাবাহিকের প্রতি রয়েছে বিশেষ আকর্ষণ। প্রতি সপ্তাহের মতো লক্ষীবারেও টিআরপির রেজাল্ট আউট হয়ে গিয়েছে। দর্শক মনে কেমন জায়গা করে নিতে পারল দুই চ্যানেলের প্রতিটি ধারাবাহিক ও তাঁর অভিনেতা-অভিনেত্রীর অভিনয় আর আজ সেটাই দেখার দিন।

এই টিআরপির রেজাল্টে বিগত কয়েক মাস ধরে ফাস্ট গার্লের তকমা পেয়েছে জি বাংলার মিঠাই। এই সপ্তাহেও তার অন্যথা হল না। ১১.৩ নম্বর নিয়ে টিআরপি তালিকায় নিজের জায়গাতে কায়েম রাখলো ‘মিঠাই’। অন্যদিকে দুই নম্বরেও নিজেদের পাকাপাকি জায়গা করে নিয়েছে জি বাংলার ‘অপরাজিতা অপু’র অপু আর দীপু। মাঝে তৃতীয় স্থান নিলেও দুই সপ্তাহ ধরে নিজের স্থান দখল করে নিয়েছে অপু। এই সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৮.৯।

প্রথম দুটি ধারাবাহিক টিআরপির স্থানে স্থির থাকলেও প্রতি সপ্তাহে তিন নম্বর থেকে অন্যান ধারাবাহিকের স্কোরগুলি সাপ সিঁড়ির মতো ওঠানামা করছে । এই সপ্তাহে তিন নম্বরে রয়েছে জি বাংলারই দুটি ধারাবাহিক- ‘কৃষ্ণকলি’ ও ‘উমা’। প্রথম সপ্তাহে উমার বাজিমাত। অবশ্য এই দুটির প্রধান চরিত্রে রয়েছেন নীল ভট্টাচার্য। এই দুটি ধারাবাহিকের রে‌টিং পয়েন্ট ৮.৭। এর পরেই চার নম্বরে পিছিয়ে গিয়েছে জি বাংলার ‘যমুনা ঢাকি’ যার রেটিং পয়েন্ট ৮.৩। তার পরেই ৮.২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এগিয়ে এসেছে ‘করুণাময়ী রাসমনি উত্তর পর্ব’।

তবে প্রথম পাঁচে স্টার জলসার কোনো ধারাবাহিক জায়গা করতে পারেনি। তবে এই সপ্তাহে ষষ্ট স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। স্টার জলসার ‘খড়কুটো’ বরাবরই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এবার যেন এই ধারাবাহিক আরও স্পেশাল হয়ে উঠেছে গুনগুন ও সৌজন্যের ভুল বোঝাবুঝি অন্তের পর নিখাদ প্রেমপর্ব দেখতে পাচ্ছেন দর্শকরা। ছয় নম্বরে ৭.৭ রে‌টিং পয়েন্ট নিয়ে রয়েছে ‘খড়কুটো’র সাথে ‘ধুলোকণা’ জায়গা করে নিয়েছে।

আর ষষ্ট স্থান নিয়েছে জি বাংলার ‘সর্বজয়া’ জায়গা করেছে। তবে আগের থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে দেবশ্রী। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছে শন আর সৃজলার স’মন ফাগুন’ যার রেটিং পয়েন্ট ৭। আর অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে, ‘এই পথ যদি না শেষ হয়’ আর ‘কড়ি খেলা’। এদের প্রাপ্ত নম্বর ৬.৮। আর নবম স্থানে রয়েছে ‘রোহিত আর শ্রীময়ী’। এদের প্রাপ্ত নম্বর ৬.৯৷ আর দশম স্থানে রয়েছে ‘রিমলি’। তবে প্রথম সপ্তাহে স্টার জলসার ‘আয় তবে সহচরী’ টিআরপির সেরা দশে জায়গা করতে পারেনি।

এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা-

১) মিঠাই- ১১.৩

২) অপরাজিতা অপু- ৮.৯

৩) কৃষ্ণকলি, উমা- ৮.৭

৪) যমুনা ঢাকি- ৮.৩

৫) করুণাময়ী রাণী রাসমণী- ৮.২

৬) খড়কুটো, ধুলোকণা, সর্বজয়া- ৭.৭

৭) মন ফাগুন- ৭

৮) কড়িখেলা, এই পথ যদি না শেষ হয়- ৬.৮

৯) শ্রীময়ী- ৬.৫

১০) রিমলি- ৬.১

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026