TRP List: টিআরপি তালিকায় নাম নেই ‘মিঠাই’এর, সকলকে টেক্কা দিয়ে শীর্ষে ‘অনুরাগের ছোঁয়া’

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! তবে চলতি সপ্তাহে, একেবারে ওলট-পালট হয়ে গিয়েছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা। খড়ি ও মিঠাইকে জনপ্রিয়তার দৌড়ে পিছনে ফেলেছে নতুন ধারাবাহিকগুলি। সকলকে পিছনে ফেলে চলতি সপ্তাহের টিআরপি তালিকার শীর্ষে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।

চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল দর্শকমহলে। একেবারে অপ্রত্যাশিত ভাবে জায়গা বদল হয়েছে সমস্ত ধারাবাহিকের। টেলিভিশনের পর্দায় খুব সম্প্রতি শুরু হয়েছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। আর এখন দর্শকদের পছন্দ অনুযায়ী তারাই টেক্কা দিচ্ছে পুরনোদের। এবার নজর রাখার যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর:

১) অনুরাগের ছোঁয়া – ৮.৮ (স্টার জলসা)
২) জগদ্ধাত্রী – ৮.৬ (জি বাংলা)
৩) গৌরী এল – ৮.০ (জি বাংলা)
৪) নিম ফুলের মধু – ৭.৮ (জি বাংলা)
৫) খেলনা বাড়ি – ৭.৫ (জি বাংলা)
৬) বাংলা মিডিয়াম – ৭.১ (স্টার জলসা), পঞ্চমী – ৭.১ (স্টার জলসা)
৭) রাঙা বৌ – ৬.৯ (জি বাংলা)
৮) এক্কা দোক্কা – ৬.৮ (স্টার জলসা)
৯) মেয়েবেলা – ৬.৩ (স্টার জলসা)
১০) গাঁটছড়া – ৬.২ (স্টার জলসা)

বলাই বাহুল্য, চলতি সপ্তাহের টিআরপি তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসা। সদ্য শুরু হওয়া ‘মেয়েবেলা’ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে টিআরপি তালিকায়। ৬.৩ রেটিং নিয়ে রয়েছে তালিকার নবম স্থানে। পাশাপাশি নজর কেড়েছে দর্শকদেরও। জি বাংলার ‘নিম ফুলের মধু’র ফল ভালো চলতি সপ্তাহে। ৭.৮ রেটিং নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

Devparna Acharya

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026