বাংলা সিরিয়াল

TRP List: লক্ষ্মী কাকিমাকে টেক্কা দিয়ে শীর্ষে মিঠাই, তালিকায় পিছিয়ে ঋদ্ধি-খড়ি

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে মাঝে কয়েক সপ্তাহ লালন ও ফুলঝুরির ‘ধূলোকণা’ ছিল শীর্ষে। তবে এবার আবারো সকলকে টেক্কা দিয়ে শীর্ষে ‘মিঠাই’।

চলতি সপ্তাহে জি বাংলার লক্ষ্মী কাকিমার সাথে জোর টক্কর হয়েছে মিঠাইয়ের। মাঝে কয়েক সপ্তাহ পিছিয়ে পরলেও চলতি সপ্তাহে আবারো টিআরপি তালিকার শীর্ষে মিঠাইরানী। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এরপর তৃতীয় স্থানে একসাথে হাড্ডাহাড্ডি লড়াই করে রয়েছে ‘গৌরী এলো’ ও ‘গাঁটছড়া’। চলতি সপ্তাহে ওলট পালট হয়েছে বাকি ধারাবাহিকের স্থানও। রইল তালিকা।

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-

১) মিঠাই (জি বাংলা) : ৮.৫
২) লক্ষ্মী কাকিমা সুপারস্টার (জি বাংলা) : ৮.০
৩) গৌরী এলো (জি বাংলা): ৭.৯; গাঁটছড়া (স্টার জলসা): ৭.৯
৪) আলতা ফড়িং (স্টার জলসা) : ৭.৭
৫) ধূলকণা (স্টার জলসা) : ৭.৫
৬) অনুরাগের ছোঁয়া (স্টার জলসা): ৬.৩, মন ফাগুন (স্টার জলসা): ৬.৩
৭) উমা (জি বাংলা) : ৬.২
৮) এই পথ যদি না শেষ হয় (জি বাংলা) : ৬.০
৯) এক্কা দোক্কা (স্টার জলসা) : ৫.৮
১০) খেলনা বাড়ি (জি বাংলা) : ৫.৬

সম্প্রতি স্টার জলসার পর্যায়ে শুরু হয়েছে ‘এক্কা দোক্কা’। তবে খুব অল্পসময়ের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ইতিমধ্যেই টিআরপি তালিকার ১০’এ জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে এই সপ্তাহে টিআরপি তালিকা অনুসারে এগিয়ে রয়েছে জি বাংলা। তবে চলতি সপ্তাহে মিঠাইরানী নিজের শীর্ষস্থান ফিরে পাওয়ায় খুশি অনুরাগীরাও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026