বিনোদন

TRP তালিকা: বিয়েতেই বাজিমাত! প্রথমবার চ্যানেল টপার ‘মন ফাগুন’, নিজের জায়গা কায়েম রাখলো সকলের প্রিয় ‘মিঠাই’

একদিকে দুর্গা পুজোর মরসুম অন্যদিকে ক্রিকেট প্রেমীদের প্রিয় আইপিএল শুরু হয়েছে। সব মিলিয়ে ধারাবাহিকের টিআরপি বেশ খানিকটা তলানিতে। গত সপ্তাহের পর এসপ্তাহেও এখনও ১৫ + টিআরপি তালিকা প্রকাশিত হতে পারেনি৷ তবে ২+ টিআরপি তালিকা সামনে এসেছে। আর এই তালিকাতে স্পষ্টই দেখা যাচ্ছে সব ধারাবাহিকেরই নম্বর কমেছে।

তবে নাম্বার কমলেও একজনকে প্রথম স্থান থেকে সরানো যায়নি। হ্যাঁ ঠিক ধরেছেন। কার্যত পর পর বলে ছক্কা দিয়ে চলেছে বাংলা ধারাবাহিক ‘মিঠাই’। গত কয়েক সপ্তাহ ধরে বাংলা ধারাবাহিকে যে ট্রেন্ড দেখা গিয়েছে, সেই ট্রেন্ডই এবারেও স্থায়ী রয়েছে।
এই সপ্তাহেও টিআরপিতে এগিয়ে বাংলা ধারাবাহিক ‘মিঠাই’। এই বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় দেখা যাচ্ছে মিঠাই মার্কশিটে ‘ফার্স্ট গার্ল’ হয়ে উঠে এলেও, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা নম্বর কমেছে। এবারেও ১০.৬ টিআরপি নিয়ে প্রথম জায়গায় পাকাপোক্ত জায়গা মিঠাই আর সিডের।

টিআরপিতে দু নম্বরে জায়গা করে নিল ‘যমুনা ঢাকি’। ট্রোলিং সঙ্গে থাকলেও জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি। এই সপ্তাহে যমুনা আর সঙীতের প্রাপ্ত নম্বর ৮.০। অন্যদিকে শুরুর পর থেকেই টিআরপি তালিকায় নিয়মিত ভালো ফল করছে ‘উমা’। অপরাজিতা অপু-কে পিছনে ফেলে তিন নম্বরে থাকল এই ধারাবাহিক। উমার প্রাপ্ত নম্বর ৭.৭। আর চতুর্থ স্থানে পিছিয়ে গিয়ে অপু আর দীপু। এর প্রাপ্ত নম্বর ৭.৩।

এই সপ্তাহে দারুণ খবর ‘মন ফাগুন’ ভক্তদের জন্য। পুজোর আনন্দ ডবল হয়ে গেল ঋষিরাজ-পিহু ওরফে শন-সৃজলার। শন-সৃজলা অনস্ক্রিন কেমিস্ট্রি স্টার জলসার প্রথমবার চ্যানেল সেরার খেতাব জিতল। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় স্টার জলসার তরফে সবচেয়ে বেশি রেটিং পেল ‘মন ফাগুন’। এমনকি তালিকাতে সেরা পাঁচে ঢুকে পড়েছে এই ধারাবাহিক। ঋষিরাজ-পিহুর প্রাপ্ত নম্বর ৭.১।

ষষ্ঠ স্থানে এগিয়ে গিয়েছে করুণাময়ী রাসমনি ধারাবাহিকের উত্তর পর্ব। এই ধারাবাহিকের স্কোর ৭.০। সপ্তম স্থানে পিছিয়ে গিয়েছে ফুলঝুড়ি আর লালন। ধূলোকণা ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮।পুজোর আবহে কম-বেশি টিআরপি রেটিংয়ে ভাটা সব সিরিয়ালেরই। এই সপ্তাহে সর্বজয়া সোজা অষ্টম স্থানে নেমে গিয়েছে চলতি সপ্তাহে। এদের প্রাপ্ত নম্বর ৬.৭। এই সপ্তাহেসৌগুন ম্যাজিক চলতি সপ্তাহে একদম ফিকে। কোনওরকম প্রথম দশে জায়গা ধরে রাখল এই ধারাবাহিক।  ৬.৮ পয়েন্ট নিয়ে নবমস্থানে রয়েছে খড়কুটো। আর দশম স্থানে যৌথ ভাবে রয়েছে গঙ্গারাম আর এই পথ যদি না শেষ হয়। এদের প্রাপ্ত নম্বর ৬.০।

এক নজরে দেখে নিন টিআরপিতে সেরা দশের তালিকা-

১. মিঠাই- ১০.৬

২. যমুনা ঢাকি- ৮.০০

৩.উমা- ৭.৭

৪.অপরাজিতা অপু- ৭.৩

৫.মন ফাগুন- ৭.১

৬.করুণাময়ী রাণী রাসমণি- ৭.০

৭.ধূলোকণা- ৬.৮

৮.সর্বজয়া- ৬.৭

৯.খড়কুটো- ৬.৪

১০.গঙ্গারাম,আমাদের এই পথ যদি না শেষ হয়- ৬.০

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026