বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে স্টার জলসার ‘গাঁটছড়া’। শুরু থেকেই এই ধারাবাহিক ধারাবাহিকভাবে টিআরপি তালিকায় এক নম্বর স্থান দখল করে রয়েছে। বলাই বাহুল্য, ঋদ্ধি ও খড়ি জুটি এখন হিট টেলিভিশনের পর্দায়।
মিঠাই-সিদ্ধার্থের অনস্ক্রিন রসায়নকে বিগত বেশ কিছু সময় ধরে টেক্কা দিচ্ছে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্য। ধারাবাহিকের গল্প অনুযায়ী ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে তারা। তবে এই সপ্তাহে মিঠাইয়ের রেটিং বেড়েছে অনেকটাই। বলাই বাহুল্য, এখন স্টার জলসার ‘গাঁটছড়া’ ও জি বাংলার ‘মিঠাই’এর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই সপ্তাহে কে কাকে টেক্কা দিল? কার রেটিং বাড়লো কতটা? প্রতিযোগিতার দৌড়ে কার দৌড় কতদূর! তা জানাতে রইল তালিকা।
টিআরপির দৌড়ে কার স্থান কত নম্বরে, দেখে নিন-
১) গাঁটছড়া- ১০.০
২) মিঠাই- ৯.৫
৩) আলতা ফড়িং- ৯.১
৪) উমা- ৮.৫
৫) অনুরাগের ছোঁয়া- ৮.৪
৬) মন ফাগুন- ৮.২; গৌরী এলো- ৮.২
৭) আয় তবে সহচরী- ৮.১
৮) লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৯
৯) পিলু- ৭.৬
১০) ধুলোকণা-৭.০
এই সপ্তাহতেও ‘গাঁটছড়া’ রয়েছে প্রথম স্থানে আর ‘মিঠাই’ দ্বিতীয়। নিজেদের জায়গা একচুল ছাড়তে রাজি নন তারা। এই সপ্তাহে স্টার জলসার ‘আলতা ফড়িং’ ও জি বাংলা ‘উমা’র রেটিং অনেকটাই ভালো। উল্লেখ্য, জি বাংলা ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর রেটিং বেড়েছে আগের থেকে অনেকটাই।
২১’শে মার্চ থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। এই ধারাবাহিকে অসমবয়সী দুটো মানুষের ভালোবাসার গল্প দেখানো হবে। তবে এই সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং ৩.৯। ‘অপরাজিতা অপু’ শেষ সপ্তাহে এই ধারাবাহিককে রীতিমতো টেক্কা দিয়েছে ৫.২ রেটিং নিয়ে। ‘গোধূলি আলাপ’ দর্শকদের মনে কতটা ছাপ ফেলতে পারছে! তা দেখার জন্য সম্ভবত আরও কয়েকটা সপ্তাহ অপেক্ষা করবে চ্যানেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় দেখা মিলেছে কৌশিক সেনের।
Hollywood is facing a new wave of anxiety after Irish filmmaker Ruairi Robinson posted a…
The 76th Berlin International Film Festival officially opened Thursday, rolling out the red carpet at…
Peruvian culinary drama Mistura has secured international distribution deals following its successful theatrical run in…
Stockholm-based streaming platform Cultpix is moving into physical media, announcing the launch of a Blu-ray…
Anne Hathaway turned heads at the Ralph Lauren Fashion Show during New York Fashion Week,…
Actors Justin Baldoni and Blake Lively made headlines on Wednesday after arriving at a New…