বিনোদন

TRP List: বছরের প্রথমে চমকে দিল পূর্ণা, মিষ্টিমুখে বছর শুরু মিঠাই-খুকুমণি! পিছিয়ে পড়ল যমুনা-অপু-সর্বজয়া

নতুন বছরের প্রথম টিআরপি তালিকা ঠিক সময় মতো এসে উপস্থিত হয়েছে। ২০২২ সালের প্রথম টিআরপি তালিকাত মিষ্টিমুখেই শুরু করল মিঠাই রানি আর উচ্ছেবাবু। বাংলা টেলিভিশনের এক নম্বর শো-এর খেতাব কে ধরে রাখবে, আজকাল সেটা কোনও সাসপেন্স নয় বরং ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। টিআরপি তালিকায় বরাবরের মতো এবারেও নিজের আধিপত্য কায়েম রেখে ১১.০ রেটিং নম্বর নিয়ে প্রথম স্থানে সিড আর মিঠাই।

তবে টিআরপি তালিকায় অনেককে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে স্টার জলসার নতুন শো খুকুমণি হোম ডেলিভারি। এই সপ্তাহে মিঠাই কে প্রায় ছুঁয়ে ফেলেছে রাঁধুনি খুকুমণি ও। বিয়ের ট্যুইস্ট দেখিয়ে দ্বিতীয়স্থান ধরে রাখল ‘খুকুমণি হোম ডেলিভারি’। প্রাপ্ত নম্বর ১০.২। বিহান-খুকুর বিয়ের পর সংসার দেখার জন্য মা কাকিমারা চুম্বকের মতো আটকে রয়েছে এই সিরিয়ালের সঙ্গে। অন্যদিকে আরো দুই বিয়ের উপর ভর করেই তৃতীয় ও চতুর্থ স্থানে এগিয়ে রইলো ‘উমা’ এবং ‘খেলাঘর’। দুজনের প্রাপ্ত নম্বর ৯.৩, ৮.৯।

নতুন বছরের প্রথম  সপ্তাহে টিআরপি তালিকায় সবচেয়ে বড় চমক হল এবারে শান্টু-পূর্ণার চতুর্থ স্থান দখল করা। শেষমুহূর্তে ‘খেলাঘর’-এর গল্পে নতুন মোচড় এসেছে তার জেরেই টিআরপি তালিকায় একলাফে চতুর্থ স্থানে ধারাবাহিক। পূর্ণা বদলে যায়নি তা উপলব্ধি করেছে তাঁর শ্বশুরবাড়ির মানুষজনেরা, ফের নতুন লড়াই শুরু তাঁর। অন্যদিকে বিয়ের মণ্ডপে আলিয়ার জায়গায় উমার মাথায় সিঁদুর দিয়েছে অভিও। 

‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘গাঁটছড়া’, ‘খেলাঘর’-এর উপর ভরসা করে দীর্ঘ সময় পর টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের আধিপত্য বজায় করল স্টার জলসা। চলতি সপ্তাহে সেরা পাঁচের মধ্যে তিনটি স্টার জলসার ধারাবাহিক। ৮.৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় সপ্তাহে পঞ্চম স্থান দখল করল শোলাঙ্কি-গৌরবের নতুন ধারাবাহিক গাঁটছড়া। আসন্ন বিয়ের টুইস্ট গাঁটছড়ার টিআরপি আগামিতে আরও খানিকটা বাড়িয়ে দেবে তা বলাই যায়।

তবে টিআরপি তালিকাতে অবাক করলো যমুনা ঢাকি, আর অপরাজিতা অপু। কারণ বছরের শুরুটা এই দুজনের এক্কেবারেই ভালো হল না। বিগত কয়েক মাস ধরে দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকা যমুনা ঢাকি ও অপরাজিতা অপু  সোজা নেমে গিয়েছে টিআরপি তালিকাতে ষষ্ঠ স্থানে ৮.২ নম্বর আর সপ্তম স্থানে ৮.১ নম্বর পেয়েছে। পাশাপাশি ৮.১ পেয়ে সপ্তম স্থানে রয়েছে শন -সৃজলার মন ফাগুন। আর ৭.৮ পেয়ে অষ্টম স্থানে অনেকটা পিছিয়ে গিয়েছিল সর্বজয়া। ৭.৭ পেয়ে নবম স্থানে স্টার জলসার ধুলোকণা স্থান করেছে। আর ৭.৬ পেয়ে দশম স্থানে স্টার জলসার আয় তবে সহচরী।

এই সপ্তাহে টিআরপি তালিকায় স্টার জলসার থেকে খানিকটা পিছিয়ে পড়েছে জি বাংলা। এই সপ্তাহেই শেষবার প্রাইম টাইমে সম্প্রচারিত হচ্ছে এক সময় স্টার জলসার টিআরপি টপার ধারাবাহিক ‘খড়কুটো’। সকলের প্রিয় পটকার অসুস্থতার টুইস্টেও টিআরপিতে কোনো লাভ হলনা। বরং এই সপ্তাহেও সেরা দশে জায়গা হয়নি সকলের প্রিয় সৌগুন জুটির। ৭.৩ রেটিং পয়েন্ট নিয়ে একাদশ স্থানে থাকলো এই ধারাবাহিক।

এক নজরে দেখে নিন সেরা ১০-এর ধারাবাহিকের তালিকা-

১. মিঠাই-  ১১.০

২.খুকুমণি হোম ডেলিভারি-  ১০.২

৩.উমা- ৯.৩

৪.খেলাঘর- ৮.৯

৫.গাঁটছড়া-  ৮.৪

৬.যমুনা ঢাকি- ৮.২

৭.মন ফাগুন, অপরাজিতা অপু- ৮.১

৮.সর্বজয়া- ৭.৮

৯.ধুলোকণা-  ৭.৭

১০.আয় তবে সহচরী- ৭.৬

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026