বিনোদন

TRP List: এবারও সেরার সেরা ‘মিঠাই’! যমুনার কাছে হার মানলো খুকুমণি আর অপু

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে রেজাল্ট আউট হল। বছরের শেষের দিকে সামনে এল ৫০ তম সপ্তাহের টিআরপি তালিকা। ছোট পর্দার কোন ধারাবাহিক কেমন কাজ করছে, তার ফলাফল বেরানোর দিন হল বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে এই টিআরপি তালিকাতে রেটিং চার্টে বিপুল পরিবর্তন দেখা যাচ্ছে। একে অপরকে জোরদার টেক্কা দিয়েই চলেছে প্রতিটা ধারাবাহিক। দেখে নিন এই সপ্তাহে কোন মেগা রয়েছে কোন স্থানে।  

এই টিআরপির রেটিং চার্টে গত চল্লিশ সপ্তাহ ধরে শীর্ষ স্থানে একেবারে পাকাপোক্ত জায়গা নিয়ে বসে আছে জি বাংলার ‘মিঠাই’ রানী। এই সপ্তাহেও তার অনথা হয়নি। সকলের প্রিয় মিঠাই আর সিদ্ধার্থ পেয়েছে ১১.২। আপাতত মোদক সুইটস-র সম্মান বাঁচাতে জোর লড়ছে মিঠাই-রানি আর সিদ্ধার্থ, দেখার কী হয়। অন্যদিকে দ্বিতীয় স্থানে একা বসে আছে ‘যমুনা ঢাকি’পেয়েছে ৯.৯ নম্বর। যৌথ ভাবে তৃতীয় স্থানে আছে ‘উমা’ ও  ‘খুকুমণি হোম ডেলিভারি’। দুজনের প্রাপ্ত নম্বর ৯.৩ নম্বর। এবারও চতুর্থ স্থানে রয়েছে অপরাজিতা অপু’ পেয়েছে ৮.১ নম্বর এবং পঞ্চম স্থানে পিছিয়ে গেল ‘সর্বজয়া’। নম্বর পেয়েছে  ৭.৯ নম্বর।

এই সপ্তাহে ষষ্ঠ স্থানে পিছিয়ে গিয়েছে ‘মন ফাগুন’। পেয়েছে ৭.৮ নম্বর। অন্যদিকে সপ্তম স্থানে জায়গা করলো ‘খেলাঘর’ । এই মেগা ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.৩। আগের থেকে কিছুটা নেমে অষ্টম স্থানে ‘আয় তবে সহচরী’। বরফি আর সহচরীর প্রাপ্ত নম্বর ৭.২। এবার নবম স্থান পেয়েছে, ‘ধুলোকণা’। এই মেগা ধারাবাহিকের প্রাপ্তি ৭.১ নম্বর। আর দশম স্থানে বহাল রইলো গঙ্গারাম। এই ধারাবাহিক পেয়েছে ৬.৮ নম্বর।   তবে এই সপ্তাহেও টিআরপি তালিকায় সেরা দশে জায়গা হল না ‘শ্রীময়ী’, ‘খড়কটো’র । এমনকী, অদ্ভুতভাবে ছিটকে গিয়েছে ‘রাণী রাসমণি’ ধারাবাহিক ও।

একনজরে দেখে নেওয়া যাক প্রথম দশে আছে কোন ধারাবাহিকঃ

১.মিঠাই- ১১.২

২.যমুনা ঢাকি- ৯.৯

৩. উমা, খুকুমণি হোম ডেলিভারি- ৯.৩

৪.অপরাজিতা অপু- ৮.১

৫.সর্বজয়া- ৭.৯

৬.মন ফাগুন- ৭.৮

৭.খেলাঘর- ৭.৩

৮.আয় তবে সহচরী-৭.২

৯.ধুলোকণা-৭.১

১০.গঙ্গারাম-৬.৮

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026